সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগম আর নেই

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগম আর নেই।

মঙ্গলবার সকাল ৭টা ৪৫ মিনিটে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি …. রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

সর্বশেষ গত ৮ আগস্ট গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে বীর মাতা মালেকা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ২০ আগস্ট সেনাবাহিনীর একটি হেলিকপ্টারযোগে ঢাকায় নিয়ে সিএমএইচ এর আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর অবস্থার কিছুটা উন্নতি হলে গত সপ্তাহে তাকে ভোলায় নিয়ে আসা হয়।

উল্লেখ্য, ভোলার আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামে সরকারের পক্ষ থেকে মোস্তফা কামালের মা মালেকা বেগমকে একটি বাড়ি দেয়া হয়।

পাশাপাশি মৌটুপি গ্রামের নাম পরিবর্তন করে মোস্তফা কামাল নগর রাখা হয়েছে। দীর্ঘদিন বীর মাতা মালেকা বেগম তার বড় ছেলে ও নাতি নতনিদের সঙ্গে ওই বাড়িতেই বসবাস করেন।

একই রকম সংবাদ সমূহ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সাবিস্তারিত পড়ুন

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিতবিস্তারিত পড়ুন

পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন

শহর থেকে প্রত্যন্ত গ্রাম-হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারের সামনে সকাল হতেই পরিপাটি পোশাকেরবিস্তারিত পড়ুন

  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ