সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালিকায় নাম নেই

বীর মুক্তিযোদ্ধা পরিচয়ে চালিয়ে যাচ্ছেন নানান অপকর্ম, বাগিয়ে নিয়েছেন ছেলের সরকারি চাকুরি

বীর মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে সন্তানের চাকুরী থেকে শুরু করে জমি দখল মিথ্যা মামলাসহ নানা ধরনের অপকর্ম করে চলেছেন সাতক্ষীরা সদরের আব্দুল খালেক মজলিশ নামের এক ব্যক্তি। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহনতো করেননি বরং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে স্বাধীনতা যুদ্ধের বিরোধীতা করেছিল। মুক্তিযুদ্ধের কোনো তালিকায়ও তার নাম নেই, গেজেট নেই।

অথচ তিনি সবখানেই বীর মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে সকল সুযোগ সুবিধা গ্রহন করছেন। আব্দুল খালেক মজলিশ সাতক্ষীরা সদর উপজেলার দামারপোতা গ্রামের মৃত. পরশউল্লাহ মজলিশ এর ছেলে।

মুক্তিযোদ্ধা সনদ জাল করে প্রতারণা ও মুক্তিযোদ্ধার ভুয়া সনদে পুত্রের চাকুরী গ্রহণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা কমান্ড ডেপুটি কমান্ডার মো. সফিক আহম্দ লিখিতভাবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর চেয়ারম্যান এবং সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলার দায়িত্বপ্রাপ্ত কমান্ডার বরাবর লিখিত আবেদন করেছেন।

তিনি লিখিত আবেদনে উল্লেখ করেন, আব্দুল খালেক মজলিশ কোনো তাালকাভুক্ত মুক্তিযোদ্ধা নয়। মুক্তিযোদ্ধাদের কোনো ভোটার তালিকায় তার নাম নেই। সর্বশেষ বীর মুক্তিযোদ্ধাদের যে সমন্বিত তালিকা প্রকাশ করা হয়েছে সেখানেও তার নাম নেই। অথচ বীর মুক্তিযোদ্ধা না হয়েও তিনি বীর মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে মুক্তিযোদ্ধার কোটায় তার দ্বিতীয় পুত্র মো. তৌহিদুজ্জামান মজলিশকে সরকারি চাকুরী দিয়েছেন।

তার অপর ৪ চারপুত্র পিতার ভুয়া মুক্তিযোদ্ধা পরিচয়ে জমি দখল থেকে শুরু করে নানা অপকর্ম করে চলেছে। শুধু তাই নয় বীর মুক্তিযোদ্ধা পরিচয় বিভিন্ন ব্যক্তির নামে মিথ্যা মামলা করেও হয়রানী করছেন। তাদের বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না। বিভিন্ন অফিস আদালতে বীর মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহন করছেন। এমনকি ২০১৩-১৪ সালে সাতক্ষীরায় সংগঠিত সহিংসতায় তাদের পরিবারের যুক্ত থাকার অভিযোগ রয়েছে।

লিখিত আবেদনে বীর মুক্তিযোদ্ধা মো. সফিক আহম্দ মুক্তিযোদ্ধার ভূয়া সনদে সরকারি চাকুরী গ্রহণসহ সমগ্র বিষয়গুলি তদন্ত পূর্বক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য গত ১৩ জুন তারিখে লিখিতভাবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর চেয়ারম্যান এবং সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলার দায়িত্বপ্রাপ্ত কমান্ডার বরাবর লিখিত আবেদন করেছেন।

মুত্তিযুদ্ধের কোনো তালিকায় নাম না থাকা, ভারতীয় তালিকা, মুক্তিবার্তা বা সরকারী গেজেট বা বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকায় নাম না থাকা প্রসঙ্গে আব্দুল খালেক মজলিশ বলেন, তার ঢাকায় কথা হয়েছে সব কাগজপত্র ঠিক করে পাঠিয়ে দেবে। যাচাই-বাছাইতে এবার তার নাম আছে বলে তিনি দাবী করেন। তিনি কোথায় মুত্তিযুদ্ধে অংশ নিয়েছে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দক্ষিণে।

কোথায় প্রশিক্ষণ নিয়েছেন সে প্রশ্নের জবাবেও বলেন, ‘দক্ষিণে। মুক্তিযোদ্ধা হলে ভাতা পান কী-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার অনেক জায়গা-জমি আছে তাই তিনি ভাতা নেন না। তার ছেলে মুক্তিযোদ্ধা কোটায় চাকরী কী না এ প্রসঙ্গে তিনি বলেন, সে পরীক্ষা দিয়েছিল মুক্তিযোদ্ধা কোটা কী না তা তিনি বলতে পারবেন না।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান (মশু) বলেন, এধরনের ব্যক্তির মুক্তিযোদ্ধা হওয়ার কোনো সুযোগ নেই। তিনি মুক্তিযোদ্ধা পরিচয়ে যে কাজগুলি করছেন তা প্রকৃত মুক্তিযোদ্ধাদের জন্য অপমানজনক। তিনি কখনও কোথাও তালিকাভুক্তও হতে পারবেন না। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য পদক্ষেপ নেয়া হয়েছে।

এবিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলার দায়িত্বপ্রাপ্ত কমান্ডার মোহাম্মদ হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, এ এবিষয়ে মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা কমান্ড ডেপুটি কমান্ডার মো. সফিক আহম্দ তার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক