রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশের উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশের চেহারায় পাল্টে দিয়েছেন বঙ্গবন্ধু

“শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই
প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের
নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বুধবার (১৯ জুলাই) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির
সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আজমল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২
আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রা দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশের চেহারায় পাল্টে দিয়েছেন। বাংলাদেশ
এখন উন্নয়নের মহাসড়কে। সারা বিশ্বের মানুষ এখন জননেত্রী শেখ হাসিনা আর বাংলাদেশকে নিয়ে প্রশংসা করে। শুধু মাত্র যারা আওয়ামী লীগকে সহ্য করতে
পারেনা এবং যারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে বিশ্বাস করেনা তারাই দেশে ও দেশের বাহিরে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। সকল ষড়যন্ত্র রুখে দেবে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশের জনগণ।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম শওকত হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার
সরকারি প্রকৌশলী এমএমএ জায়েদ বিন গফুর, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর
সাতক্ষীরার উপ-সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান খান, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক
সম্পাদক শেখ মাহফুজুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক অমরেন্দ্রনাথ ঘোষ, ঝাউডাঙ্গা মাধ্যমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ কাশেম, সাংবাদিক ইয়ারব হোসেন, তুজলপুর জেসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, ঝাউডাঙ্গা গার্লস
স্কুলের শিক্ষক মো. আব্দুর রশিদ, ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য আলাউদ্দিন আলম, ম্যানেজিং কমিটির সদস্য মো. আশরাফুজ্জামান বাবু, আব্দুল মাজেদ প্রমুখ।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে রাজস্ব বাজেটের (কোড নং-৭০১৬) শীর্ষক প্রকল্পের আওতায় ৮৫ লক্ষ টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট একতলা
একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এসময় দলীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঝাউডাঙ্গা কলেজের প্রভাষক মো. হাসান মাহমুদ রানা।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনাবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?