রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বুদ্ধিজীবী দিবসে ‘গণতন্ত্র প্রতিষ্ঠার’ শপথ বিএনপির

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দিনে ‘গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার’ শপথ নিচ্ছেন তারা।

দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যান মির্জা ফখরুল। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও এ সময় তার সঙ্গে ছিলেন।

মির্জা ফখরুল বলেন, “১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের যে মূল চেতনা, সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ, এ শপথ এখানে গ্রহণ করছি। এই দিনে আমরা শপথ গ্রহণ করব, সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করব।”

সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, “দুর্ভাগ্যের কথা, আজকের বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে, মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে।… মুক্তিযুদ্ধের চেতনাকে আজ ধ্বংস করে ফেলা হয়েছে।”

কারাগারে বন্দি দলের নেতাকর্মীদের মুক্তি দাবি করে ফখরুল বলেন, “মুক্ত বাকের স্বাধীনতা চাই, কথা বলার স্বাধীনতা চাই।”

একই রকম সংবাদ সমূহ

সংবিধান সংস্কারে লংমার্চ নয়, বিরোধীদের আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সংবিধান সংস্কার নিয়ে রাজপথে লংমার্চ না করে আলোচনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনারবিস্তারিত পড়ুন

বিএনপি মাঠে নামলে পালানোর পথ পাবে না: বিরোধী দলকে মির্জা আব্বাস

সরকার ও বিএনপিকে তথাকথিত বিরোধী দল বিব্রত করার চেষ্টা করছে বলে অভিযোগবিস্তারিত পড়ুন

গায়ের জোরে জুলাই সনদের বাস্তবায়ন চায় বিরোধীদল: রিজভী

সংবিধানের ধারাবাহিকতা রক্ষা না করে; আইন না মেনেই বিরোধীদল গায়ের জোরে জুলাইবিস্তারিত পড়ুন

  • গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান
  • ‘আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হয়’
  • জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
  • ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিমান বাহিনী সাবেক কর্মকর্তার মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি নাহিদ ইসলামের
  • মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড
  • বিদ্যুৎ খাতে নয়-ছয় করেছে আওয়ামী লীগ সরকার : রিজভী
  • স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা দেখছি না: নাহিদ ইসলাম
  • সরকার অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে : মীর শাহে আলম
  • ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি