শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেইলি রোডে আগুনের ঘটনায় মামলা

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ড ও প্রায় অর্ধশত প্রাণহানির ঘটনায় রমনা থানায় মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়েছে।

শুক্রবার (১ মার্চ) রাতে পুলিশ বাদী হয়ে এ মামলা করেছে। শনিবার ডিএমপির রমনা জোনের সহকারী কমিশনার মোহাম্মদ সালমান ফার্সী গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, সকালে পোড়া ভবনটিতে আসেনি কোনো তদন্ত সংস্থার কর্মকর্তারা। তবে এফবিসিসিআই এর একটি প্রতিনিধি দল বেলা ১১টার পর আসে ঘটনাস্থলে।

এসময় ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ও এফবিসিসিআই এর সেফটি কাউন্সিলের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ জানান, ভবনটিতে কোনো ধরনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা দেখতে পাননি।

আগুন লাগা ভবনটি ছিলো এক মৃত্যুকূপআগুন লাগা ভবনটি ছিলো এক মৃত্যুকূপ তিনি আরও জানান, এ ধরনের ভবনগুলোতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থায় অনিয়ম নিয়ে ফায়ার সার্ভিস মামলা করলেও সেগুলো বছরের পর বছর ঝুলে থাকে, রায় হয় না।

এদিকে আগুনের ঘটনায় ভবনের নিচতলার চায়ের চুমুক রেস্তোরাঁর দুইজন ও কাচ্চি ভাইয়ের ম্যানেজারকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আটক তিনজন হলেন- ওই ভবনে চায়ের চুমুক খাবার দোকানের দুই মালিক আনোয়ারুল হক ও শফিকুর রহমান এবং ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর ম্যানেজার জয়নুদ্দিন জিসান।

ডিএমপির মিডিয়া সেন্টারে শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদ উদ্দিন এসব কথা জানান।

এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর মিলেছে। এ ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ জন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দু’জন ভর্তি আছেন।

একই রকম সংবাদ সমূহ

দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশে মাদক মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষাবিস্তারিত পড়ুন

স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ

স্বাস্থ্য খাতের উন্নয়নে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে উল্লেখ করে জাতীয় সংসদেরবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী