বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোলে সজীব গাজী (১৯) নামে এক ইজিবাইক চালকে জবাই করে হত্যার পর ধানক্ষেতে ফেলে রেখে তার ইজিবাইক ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সে বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের শহীদ গাজীর ছেলে।

বুধবার (১৮ অক্টোবর) রাতে বেনাপোল পোর্ট থানার খড়িডাংগা গ্রামের সড়কের পাশে ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া জবাই করা এক যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সজীব একজন গরীব পরিবারের সন্তান। সে ইজিবাইক চালিয়ে সংসার চালাত। এজন্য সজীব সারাদিন রাস্তায় ইজিবাইক চালায়। রাত ১০-১১ টার দিকে বাড়ি ফিরে আসে। গেলো রাতে সজীব বাড়ি ফিরে আসিনি। সকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া জানান, ধারণা করা হচ্ছে রাতের যেকোন সময় দুর্বৃত্তরা ইজিবাইকটি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় সজীব তাদের বাধা দেয়। এক পর্যায়ে তাকে জবাই করে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা। দূর্বৃত্তদের আটক এবং ইজিবাইক উদ্ধারে অভিযান চলছে বলে ওসি জানান।

একই রকম সংবাদ সমূহ

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে শতাধিক ব‍্যক্তিকে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছেবিস্তারিত পড়ুন

  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • দালালের ফাঁদে ভারত, দুই বছর পর দেশে ফিরলেন দুই নারী
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • যশোর সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে : প্রধানমন্ত্রী
  • ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে ৩দিন পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ
  • বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার
  • বেনাপোল স্থলবন্দরে হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে তিন ঘণ্টা সড়ক অবরোধ
  • যশোর এবং সিলেটে খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ মন্ত্রী
  • জিয়ার খালে আবার প্রাণ ফেরানোর উদ্যোগ তারেক রহমানের আগমন ঘিরে নতুন খনন, শেষ হচ্ছে দীর্ঘ অবহেলার অধ্যায়
  • বেনাপোল বন্দরে ১৯ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা, পণ্য ওঠানামা বন্ধের আশঙ্কা