বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে ইঞ্জিন ভ্যানের মধ্যে থেকে ১ কেজি স্বর্ণ উদ্ধার

ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত এলাকা থেকে ইঞ্জিন ভ্যানের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ কেজি ৫০ গ্রাম ওজনের ৯ পিচ স্বর্ণ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১০ টার সময় যশোর বেনাপোল হাইওয়ে আমড়াখালি বিজিবি চেকপোস্ট এলাকা থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।

পলাতক আসামি হলেন শার্শা উপজেলার সাত মাইল এলাকার মৃত মোহর আলীর ছেলে মিলন ওরফে ছোট বাবু।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী রাত ১২ টার সময় এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যশোর-বেনাপোল হাইওয়ে দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

এসময় সন্দেহ ভাজন একটি ইঞ্জিন ভ্যানকে গোতি রোধ করতে বলা হলে দ্রুত ভ্যান ফেলে চালক মিলন ওরফে ছোট বাবু পালিয়ে যায়। এসময় ভ্যানটি তল্লাশী করলে ভ্যানটির বডির মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ কেজি ৫০ গ্রাম ওজনের ৯ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি টাকা। এছাড়া পলাতক আসামি মিলন ওরফে ছোট বাবুকে আটক করতে অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ