বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে বাকীতে মাল না দেয়ায় মুদি দোকানীকে চুরিকাঘাতে হত্যার চেষ্টা

যশোরের বেনাপোলে বাকীতে মাল না দেওয়ায় আব্দুল্লাহ (২৮) নামে এক মুদি দোকানীকে চুরিকাঘাতে হত্যার চেষ্টা করা হয়েছে।

শনিবার সকাল ১১টার সময় বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বালুন্ডা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা উদ্ধার করে আব্দুল্লাহকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে। আহত আব্দুল্লাহ বালুন্ডা গ্রামের আব্দুর রশিদের ছেলে।

এ বিষয়ে আহত আব্দুল্লাহর পিতা বাদী হয়ে থানায় অভিযোগ করেছে।

আহত আব্দুল্লাহর পিতা আব্দুর রশিদ জানান, আমার ছেলে আব্দুল্লাহ তার দোকানে বসে ছিল। এসময় প্রতিবেশী মৃত সাবুর আলীর ছেলে আব্দুল মমিন মালামাল নিতে আসে। কিন্তু তার কাছে পূর্বের বাকী টাকা চাওয়ায় এবং মালামাল আবারও বাকীতে না দেওয়ায় আমার ছেলের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুল মমিন তার মাজা থেকে একটি বিদেশী চাকু বের করে আমার ছেলের ঘাড়ের ডান পাশে আঘাত করে। এতে আমার ছেলে মারাত্বক ভাবে জখম হয় এবং আহত অবস্থায় দৌঁড়ে পালাতে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে। এসময় আমার ছেলের দোকানের ক্যাশ বাক্সে থাকা নগদ ৭০-৮০ হাজার টাকা নিয়ে যায়। পরে স্থানীয়রা ছুটে এসে আমার ছেলেকে উদ্ধার হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, এটনায় থানায় একটি অভিযোগ করেছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ