বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে বোমা বানাতে গিয়ে বিস্ফোরনে যুবকের কব্জি বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিনিধি: যশোরের বেনাপোলে আখ ক্ষেতে বসে দেশীয় বোমা তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক যুবকের ডান হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বুধবার দুপুরে বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের খলসি বাজার এলাকার খালধার সংলগ্ন একটি আখ ক্ষেতে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত যুবকের নাম ফখরুল আলম পল্টু (২৫)। তিনি পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামের বাসিন্দা মনোয়ার হোসেনের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় ফখরুল ওই আখ ক্ষেতে আরও কয়েকজনের সঙ্গে গোপনে দেশীয় বোমা তৈরি করছিল।

স্থানীয় সূত্র জানায়, রেজাউল নামের এক ব্যক্তির মালিকানাধীন আখ ক্ষেতে বসে ফখরুল আলম পল্টু, আলী ঢালী ও তবিবুর রহমান তবি বোমা তৈরির কাজে ব্যস্ত ছিলেন। এ সময় অসাবধানতাবশত একটি বোমা হাতে থাকা অবস্থায় বিস্ফোরিত হলে ফখরুলের ডান হাতের কব্জি উড়ে যায়। বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন।

বিস্ফোরণের বিকট শব্দ শুনে আশপাশের মানুষ ছুটে এলেও ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আহত ফখরুল ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে আহত ফখরুলকে একটি অজ্ঞাতনামা ক্লিনিকে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, ঘটনায় জড়িত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক তৎপরতার সঙ্গে যুক্ত। তাদের কারণে স্থানীয় সাধারণ মানুষ সব সময় আতঙ্কের মধ্যে বসবাস করছেন। বোমা তৈরির মতো ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ আলম বলেন, বোমা বিস্ফোরণের ঘটনার বিষয়টি আমরা জানতে পেরেছি। ঘটনাস্থল ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে আমদানি হওয়া পণ্য থেকে ১০ হাজারবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩

যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকবিস্তারিত পড়ুন

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে বেনাপোল বাইকারহুডের আয়োজনে আর্জেন্টিনা ভক্তদের বিশালবিস্তারিত পড়ুন

  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১