রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল কাস্টমস ইমিগ্রেশন এর নাম পরিবর্তন করে কাস্টম হাউজ!

যশোরের বেনাপোল স্থল বন্দর চেকপোস্ট কাস্টমস ইমিগ্রেশন এর নাম পরিবর্তন করে ‘আন্তর্জাতিক চেকপোস্ট, কাস্টম হাউস’ করা হয়েছে।

আন্তর্জাতিক চেকপোস্টের সাইনবোর্ডে দীর্ঘদিন ঝুলছিল কাস্টমস ইমিগ্রেশন চেকপোস্টের নামে। এখন কাস্টমস ইমিগ্রেশনের মূল ফটকে ঝুলানো হয়েছে আন্তর্জাতিক চেকপোস্টের সাইনবোর্ড।

কয়েকযুগ ধরে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ও কাস্টমস একসাথে পাশাপাশি কাজ করার দরুন নাম করণ করা হয়েছিল কাস্টমস ইমিগ্রেশন চেকপোস্ট বেনাপোল। গত বৃহস্পতিবার থেকে তা পরিবর্তন করা হয়েছে। নাম পরিবর্তন করে দেয়া হয়েছে আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস হাউস। এ নামে বৃহস্পতিবারেই ঝুলানো হয় সাইনবোর্ড।
মূলত এই ভবনে কাস্টমস এবং ইমিগ্রেশন এক সাথে কাজ করে। আর এটা ভারতে যাওয়া আসার প্রধান প্রবেশদ্বার। সেই অনুযায়ী এর নামকরণ ছিল কাস্টমস ইমিগ্রেশন চেকপোস্ট হিসেবে।

এ বিষয় ওসি আহসান কবির বলেন, এটাতো আমার জানা নেই।
কোথায় এটা ঝুলানো হয়েছে বলে তিনি উল্টা প্রশ্ন করেন। এটা কি দায়িত্বশীল কর্মকর্তার জানার বিষয় নয়?

বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার উত্তম চাকমার নিকট জানতে চাইলে তিনি বলেন, দুইটার মধ্যে তেমন পার্থক্য আছে কি? ইমিগ্রেশন এর নাম উঠিয়ে শুধু কাস্টমস হাউসের নাম লেখা।

পার্থক্য তো অবশ্যই আছে বললে তিনি বলেন, ওই গেটটি দীর্ঘদিন বন্ধ ছিল। এখন সেটা খুলে দেয়া হয়েছে শুধু কাস্টমস অফিসারদের যাতায়াতের জন্য। যে কারণে নাম দেয়া হয়েছে আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস হাউস।

একই রকম সংবাদ সমূহ

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক