শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল বন্দরে সাইবেরিয়ার ভিসা লাগানো ২০টি বাংলাদেশী পাসপোর্টসহ ভারতীয় ট্রাক চালক আটক

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর) : ভারত থেকে ট্রাক ড্রাইভারের মাধ্যেমে আসা ২০টি বাংলাদেশী পাসপোর্ট জব্দ করেছে স্থল বন্দর বেনাপোলের নিরাপত্তা কর্মীরা।
বৃহস্পতিবার রাত ১১টার সময় ভারত থেকে ডাব্লিউ বি-২৫ এফ ৪৩১০ নং ট্রাকটি বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে প্রবেশ করলে চালক বোচারাম প্রামানিক এর ব্যাগ তল্লাশী করে ২০টি বাংলাদেশী পাসপোর্ট পাওয়া যায়। যার প্রত্যেকটি পাসপোর্টে সাইবেরিয়ার ভিসা লাগানো রয়েছে।

ভারতীয় ট্রাক চালক বোচারাম প্রামাণিক ভারতের উত্তর ২৪ পরগঁনা জেলার বনগাঁও থানার কালোপুর বেলের মাঠ গ্রামের গোষ্ঠ প্রামানিকের ছেলে।

বেনাপোল স্থল বন্দরের নিরাপত্তায় আনসার কমান্ডার হেলাল উদ্দিন জানান, তাদের কাছে খবর আসে ভারত থেকে একটি ট্রাকে চালকের মাধ্যেমে কিছু বাংলাদেশী পাসপোর্ট আসবে। সেই মোতাবেক আমরা প্রতিটি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা ভারতীয় ট্রাক তল্লাশি করলে ডাব্লিউ বি-২৫ এফ ৪৩১০ নং ট্রাকের চালক বোচারামের ব্যাগে পাওয়া যায়। যার প্রতিটি ব্যাগে সাইবেরিয়ার ভিসা লাগানো রয়েছে।
বিষয়টি বন্দর পরিচালককে সাথে সাথে অবগতি করা হয়েছে। অবৈধ পথে বেনাপোল বন্দর দিয়ে পাসপোর্ট নিয়ে ট্রাক চালকের মাধ্যেমে আসার অপরাধে মামলার প্রক্রিয়া চলছে।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় এ বছর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির বাজারে স্বস্তি : ক্রেতাদের মুখে হাসি

এ বছর শীতের আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করায় যশোরের শার্শার কাঁচাবাজারেবিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুমবিস্তারিত পড়ুন

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রীবিস্তারিত পড়ুন

  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ