বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল স্থলবন্দরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি: বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের আপসহীন প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে— এমন মন্তব্য করে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন বলেছেন, দেশের মানুষ একজন দেশপ্রেমিক ও সাহসী নেত্রীকে হারিয়েছে, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরের বেনাপোল স্থলবন্দরে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫-এর উদ্যোগে বুধবার বিকালে স্থলবন্দরের ৫ নম্বর গেটের সামনে শান্তিপূর্ণ পরিবেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৮৯২-এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টুর সভাপতিত্বে ও ৯২৫ নম্বর ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলীর সঞ্চালনায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বেনাপোল স্থলবন্দর এলাকার জামে মসজিদের ইমাম মাওলানা নাজমুল হোসেন।

দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু।

এ সময় আরও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি শাহাবুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহর উল্লাহ মেম্বার, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার, শার্শা উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলী মাস্টার, বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক জামা হোসেন, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৮৯১-এর সাধারণ সম্পাদক লিটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান লিটন আরও বলেন, আজকের এই দোয়া মাহফিল শুধু শোক প্রকাশের নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের শপথের জায়গা। বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করেই বিএনপি এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাবে।

মোনাজাতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের নেতা এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া ১৪ বাংলাদেশী নারী-পুরুষ ও কিশোর বিশেষ ট্রাভেলবিস্তারিত পড়ুন

শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

যশোরের শার্শায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলী রেজা রাজুবিস্তারিত পড়ুন

বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন,ভারতের ১৪০ কোটি জনসংখ্যা আর বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • দালালের ফাঁদে ভারত, দুই বছর পর দেশে ফিরলেন দুই নারী
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • যশোর সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে : প্রধানমন্ত্রী