শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বড় জয়ের পরও বরখাস্ত নেইমারদের কোচ

ঘরের মাঠে বড় জয়ের পরও খারাপ খবর শুনতে হলো প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচ থমাস টাচেলকে। ফ্রেঞ্চ লিগ ওয়ানের চলতি মৌসুমে বাজে শুরুর কারণে বরখাস্ত করা হয়েছে নেইমার-এমবাপ্পেদের কোচকে। পিএসজিতে প্রায় আড়াই বছর কাটানোর পর চাকরিচ্যুত হলেন টাচেল।

জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোলডটকম জানিয়েছে এ খবর। তবে পিএসজির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।

স্ত্রাসবার্গের বিপক্ষে ৪-০ গোলে জেতার দিনই তাকে বরখাস্ত করেছে পিএসজি। লিগের মাঝামাঝি পর্যায়ে পৌঁছেও শীর্ষস্থানে যেতে না পারা‌ই এর মূল কারণ।

২০২০-২১ মৌসুমের ফ্রেঞ্চ লিগে এখন পর্যন্ত ১৭ ম্যাচ খেলেছে পিএসজি। ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে তারা। সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তাদের ওপরে রয়েছে অলিম্পিক লিও ও লিলে।

ধারাবাহিকভাবে ভালো খেলতে না পারার মাশুল দিতে হলো টাচেলকে। বরখাস্ত হওয়ার আগে পিএসজির হয়ে আড়াই বছর ৬টি শিরোপা জিতেছেন টাচেল। এছাড়া তার অধীনেই গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে খেলেছিল পিএসজি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান