সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বড় জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

প্রথম টি-টোয়েন্টি আফগানিস্তানকে স্রেফ উড়িয়ে দিল বাংলাদেশ। বড় জয়ে ১-০তে এগিয়ে গেল টাইগাররা। ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও দাপুটে শুরু বাংলাদেশ দলের।

কুড়ি ওভারের ফরম্যাটে পরিসংখ্যান বা শক্তিমত্তা, দুই দিন থেকেই মাহমুদউল্লাহ রিয়াদদের থেকে এগিয়ে আফগানিস্তান।

সে সব সমীকরণ একেবারেই টিকল না মাঠের ক্রিকেটে। নাসুম আহমেদের ঘূর্ণিতে কুপোকাত আফগানরা। তার সঙ্গে যোগ দিলেন আরেক বাঁহাতি সাকিব আল হাসান।

আফগানিস্তানকে ৯৪ রানে অলআউট করে দিয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ৬১ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে মাহমুদউল্লাহর দল।

টি-টোয়েন্টিতে দ্বিতীয় ইনিংসে ন্যুনতম ১৫৫ রান কিংবা তার বেশি স্কোর এর আগে ৮ বার করতে পেরেছে আফগানিস্তান। টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আফগানিস্তান।

এই পিচে ১৫৬ রানের টার্গেট কতটা চ্যালেঞ্জিং সেটি হাড়ে হাড়ে টের পাচ্ছেন আফগান ব্যাটসম্যানরা। ৮ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে আফগানরা। সেই বিপদ আর কাটিয়ে উঠতে পারছেনা নবীর দল।

আগের বলেই এগিয়ে এসে তুলে মেরেছিলেন। সেবার ফিল্ডার পর্যন্ত বল না যাওয়ায় বেঁচে যান আফগান অলরাউন্ডার। পরের বলেই একই কাজ করতে চেয়েছিলেন। আগেই এগিয়ে আসায় সাকিবও বল আগে ফেলেছেন। শেষ মুহূর্তে শট চেক করে কাভার দিয়ে মারতে চেয়েছিলেন নবী। বল একদম ফিল্ডার সোজা গিয়েছিল। আফিফকে খুব বেশি কিছু করতে হয়নি। জায়গায় দাঁড়িয়ে লুফে নেন ক্যাচ।

সাকিবের বলে আউট ২৭ রান করা জাদরান। জয়ের জন্য আর মাত্র ৪ উইকেট দরকার টাইগারদের।

৩ ওভারে ৭ রানে ৪ উইকেট নাসুমের। বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট পাওয়ার জন্য ৬ বল হাতে পাচ্ছেন।

এর আগে জাজাইয়ের পর ফিরে যান দারউইশ রাসুলি। নাসুমের বলে বোল্ড রাসুলি। আগের ওভারেই জীবন পান জাজাই। শেষমেশ লং অফে ক্যাচ দিয়ে ফিরেছেন।

প্রথম ওভারে উইকেটের আনন্দে মেতে উঠলেন বাংলাদেশি স্পিনার নাসুম। পেছনে সরে মারতে গিয়ে কাভারে ইয়াসির আলীর হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন গুরবাজ। তৃতীয় ওয়ানডেতে শতক হাঁকানো গুরবাজ এবার ফিরলেন কোনো রান না করেই।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর