শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটায় স্ত্রীর পরকীয়ায় স্বামীকে হত্যা: স্ত্রী ও পরকীয়া প্রেমিক গ্রেপ্তার

পরকীয়া সম্পর্কের জেরে স্ত্রী স্বামীকে হত্যা মামলায় পুলিশ গ্রেফতার করেছে নিহতের স্ত্রী এবং স্ত্রীর পরকীয়া প্রেমিককে। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের বুধবার (২ মার্চ)।

পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের মঠবাড়ি গ্রামের মোহাম্মদ আলী মোড়লের পুত্র গোলাম হোসেন মোড়ল (৪০) কে মঙ্গলবার (১ মার্চ) রাতে তার স্ত্রী মোছা. রেহেনা পারভীন (৩৮) গলায় রশি দিয়ে শ্বাসরোঁধ করে হত্যা করেছেন বলে অভিযোগ ওঠে। পরে থানায় মামলা দায়ের হলে পুলিশ তদন্ত সাপেক্ষে হত্যা মামলায় আসামীদ্বয়কে দ্রুত গ্রেফতার করতে সক্ষম হয়।

পাটকেলঘাটা থানা পুলিশ সূত্রে জানা গেছে, চাঞ্চল্যকর এ হত্যা মামলার দুই জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বাবলুর রহমান খানের নেতৃত্বে হত্যা মামলার আসামী নিহত গোলাম মোড়লের স্ত্রী নগরঘাটা ইউনিয়নের মো. হান্নান আলী মোড়লের মেয়ে মোছা. রেহেনা পারভীন (৩৮) এবং রেহেনা পারভীনের পরকীয়া প্রেমিক যশোর জেলার ঝিকরগাছা থানার শিমুলিয়া গ্রামের ৬নং ওয়ার্ডের মো. জের আলী মোড়লের পুত্র মো. রাব্বি (২৫) কে গ্রেফতার করে।

সূত্রে আরো জানা গেছে, নগরঘাটা ইউনিয়নের কাপাশডাঙ্গা গ্রামে মেসার্স রাকিব অটো রাইচ মিলের স্টাফ কোয়াটার হিসাবে রেহেনার পরকীয়া প্রেমিক কাজ করতো। কাজের সুবাদে নিহত গোলাম মোড়লের বাড়িতে আত্নীয়তার সম্পর্কে জড়িয়ে নিয়মিত যাতায়াত করতো রাব্বি। সেই সুবাদে নিহতের স্ত্রী রেহেনার সাথে পরকীয়ায় জড়িয়ে যান রাব্বি নামের যুবকটি। গ্রামবাসী কয়েকবার তাদের অনৈতিক সম্পর্ক ধরে ফেললেও তারা সংশোধন হয়নি। বুধবার রাতের কোনো এক সময় রেহেনা এবং রাব্বি অনৈতিক সম্পর্কে লিপ্ত থাকা অবস্থায় স্বামী গোলাম মোড়ল দেখে ফেলেন। আর তাতেই বাঁধে সমস্যা। রাতের কোনো এক সময় গোলাম মোড়লকে রশি দিয়ে শ্বাসরোঁধ করে হত্যা করেন রেহেনা এবং তার পরকীয়া প্রেমিক রাব্বি মিলে। পরে বুধবার ভোর রাত থেকে রেহেনা পারভীন প্রচার দিতে থাকেন তার স্বামী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তবে এলাকাবাসীর তোপের মুখে প্রকৃত ঘটনা বের হয়ে আসে। এলাকাবাসী থানা পুলিশকে খবর দিলে পাটকেলঘাটা থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে আসামীদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

থানা পুলিশ জানিয়েছেন এ হত্যা মামলার দুইজন আসামীকে গ্রেফতার করে পরে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বৃহস্পতিবার (৩মার্চ) দুপুরে জানিয়েছেন, চাঞ্চল্যকর এ হত্যা মামলায় গত বুধবার (২ মার্চ) রাতেই মামলা রুজু হয়। এজাহার নামীয় দুইজন আসামী রেহেনা এবং রাব্বিকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরো জানান পরকীয়া প্রেম জনিত কারনে রেহেনা তার স্বামীকে পরকীয়া প্রেমিকের সহযোগিতায় হত্যা করেছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ,সবার আগে বাংলাদেশ” এইবিস্তারিত পড়ুন

মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে তালায় সংবাদ সম্মেলন, পরে এলাকাবাসীর সমাবেশ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: দৈনিক পত্রিকায় প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময়

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপায়ণ দেবের সঙ্গে সৌজন্যবিস্তারিত পড়ুন

  • তালা প্রেস ক্লাবের সাহিত্য সম্পাদকের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • তালার ধানদিয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আসাদ
  • মোস্তাফিজুর রহমান রেন্টুকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ, তালা প্রেসক্লাবের তীব্র নিন্দা
  • তালা উপজেলা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি; আহ্বায়ক রুমি, সদস্য সচিব রাকিবুল
  • তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ
  • খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • তালায় সুশীল প্রকল্পের সমাপনী অনুষ্ঠান
  • তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল
  • তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ
  • তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২