বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতকে পারমাণবিক সাবমেরিন ও আন্ডারওয়াটার ড্রোন দেবে ফ্রান্স

নিজেদেরকে আরও শক্তিশালী করতে প্রতিরক্ষা খাতে জোর দিচ্ছে ভারত। সেই লক্ষ্যে চলতি মাসেই ফ্রান্স সফরে যাবে দেশটির জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভাল। সফরে ফ্রান্সের প্রতিরক্ষা সংক্রান্ত জোট ও দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গেও দেখা করার কথা রয়েছে দোভালের।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে আগামী ১ অক্টোবর ভারত এবং ফ্রান্সের মধ্যে শীর্ষ পর্যায়ের এই আলোচনা হবে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলা হয়েছে এমনটি। গত জানুয়ারিতে ম্যাক্রোঁর ভারত সফরের পরে এটাই দু’দেশের মধ্যে প্রথম কৌশলগত দ্বিপাক্ষিক বৈঠক।

যেখানে ভারতকে নিউক্লিয়ার সাবমেরিন, যুদ্ধবিমানের প্রবল শক্তিশালী ইঞ্জিন এবং আন্ডারওয়াটার ড্রোন সহায়তা দেওয়ার কথা রয়েছে ফ্রান্সের। জানা গেছে, ভারতকে নিউক্লিয়ার সাবমেরিন তৈরি এবং ১১০ কিলো-নিউটনের বিমান ইঞ্জিন তৈরির জন্য শতভাগ প্রযুক্তি সহায়তা দিতে প্রস্তুত ম্যাক্রোঁ সরকার। সেই সঙ্গে এমন ড্রোন তৈরির কাজে সহায়তা করতে চায় ফ্রান্স, যা পানির তলদেশে কাজ করতে সক্ষম।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভবিষ্যৎ বিবেচনায় দুটি পারমাণবিক সাবমেরিন তৈরির জন্য সরকারের শীর্ষ মহলের কাছে বার্তা পাঠিয়েছে ভারতীয় নৌসেনা। সেই আবহেই সাবমেরিন নিয়ে ফ্রান্সের কাছ থেকে প্রস্তাব এসেছে। সেই সঙ্গে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারির ক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ সিস্টেম প্রদানেরও প্রস্তাব দিয়েছে ফ্রান্স। যা সাবমেরিনের মতো ভারতীয় নৌসেনার সম্পত্তি রক্ষার ক্ষেত্রে সহায়তা করবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধবিমান ইঞ্জিন তৈরির যেই প্রস্তাব দিয়েছে ফ্রান্স তা হবে ভারতের সম্পত্তি হবে। এমনকি তৃতীয় কোনও দেশে বিক্রিও করতে পারবে ভারত। তাছাড়া আধুনিক ধাতুবিদ্যায় ভারতীয়দের প্রশিক্ষণ দেওয়া এবং ভারতের যুদ্ধবিমানের ইঞ্জিনকে আরও উন্নত করারও প্রস্তাব রয়েছে এতে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন

জাপানি ভাষা শিক্ষার মাধ্যমে দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বিনা খরচে আন্তর্জাতিক মানেরবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা

যুক্তরাষ্ট্রে কাজের স্বপ্ন দেখা বিদেশি নাগরিকদের জন্য নতুন করে বড় ধাক্কা আসতেবিস্তারিত পড়ুন

  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী
  • তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
  • হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল
  • লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার
  • ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা