সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রবি সিনহা

বর্তমান গোয়েন্দা সংস্থার প্রধানের মেয়াদ শেষ হওয়ায় নতুন ভারতীর গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র আইপিএস কর্মকর্তা রবি সিনহা। সংস্থাটির বর্তমান প্রধান সামন্ত গোয়েলের স্থলাভিষিক্ত হবেন তিনি।

বর্তমান ‘র’ প্রধান সামন্ত গোয়েলের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ জুন। ১ জুলাই থেকে পরবর্তী দুই বছরের জন্য সংস্থাটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন রবি সিনহা।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি সোমবার পরবর্তী ‘র’ প্রধান হিসেবে রবিকে মনোনীত করে। খবর এনডিটিভি’র।

রবি ১৯৮৮ সালে ভারতের ছত্তিশগড় রাজ্য থেকে ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে (আইপিএস) যোগ দেন। তিনি গোয়েন্দা সংস্থাটির বর্তমান সেকেন্ড ইন কমান্ড এবং গত সাত বছর ধরে সংস্থাটির অপারেশনাল বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া জম্মু-কাশ্মীর, উত্তর-পূর্বাঞ্চল ও চরমপন্থী প্রভাবিত এলাকাগুলোয় কাজ করেছেন তিনি। ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও গুরুত্বপূর্ণ কাজের অভিজ্ঞতা রয়েছে তার।

এর আগে ২০১৯ সালের জুনে দুই বছরের জন্য ‘র’ প্রধান হিসেবে নিযুক্ত হন সামন্ত গোয়েল। এরপর ২০২১ ও ২০২২ সালে দু’বার গোয়েলের দায়িত্বের মেয়াদ বাড়ানো হয়। সব মিলিয়ে তিনি মোট চার বছর সংস্থাটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

একই রকম সংবাদ সমূহ

‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান মিলে যে ‘মক্কা জোট’ গড়তে যাচ্ছে, তাবিস্তারিত পড়ুন

‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের

বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে এক করে দেখার প্রবণতা ভারতের কৌশলগত স্বার্থের জন্য ক্ষতিকরবিস্তারিত পড়ুন

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন