শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতীয় টুরিস্ট ভিসা চালু ১৫ নভেম্বর, যেতে হবে বিমানে, থাকা যাবে ৩০ দিন

আগামী ১৫ নভেম্বর থেকে টুরিস্ট ভিসা চালু হচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা থেকে সড়ক পথে নিজ দেশে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

বিক্রম দোরাইস্বামী বলেন, প্রথমে সিঙ্গেল এন্ট্রি টুরিস্ট ভিসা ব্যবস্থা চালু করা হবে। কেবল বিমানে যেতে হবে। ৩০ দিনের বেশি থাকা যাবে না।

পর্যায়ক্রমে স্থলপথ এবং রেলপথে ভিসা ব্যবস্থা সহজীকরণ করার কথা জানান তিনি।

সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয় নিয়ে জানতে চাওয়া হলে ভারতীয় হাইকমিশনার বলেন, দুদেশের সম্পর্ক অন্য যে কোনো সময়ের চেয়ে ভালো আছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে আমরা বাংলাদেশ সরকারের পদক্ষেপে সন্তুষ্ট।

আখাউড়া স্থলবন্দরে দুই দেশের সীমান্তের ইমিগ্রেশনের ভবন নির্মাণে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাধা সম্পর্কে জানতে চাইলে ভারতীয় হাইকমিশনার বলেন, এ নিয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা চলছে। আশা করা যায় দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার সমাধান করা যাবে।

আখাউড়া স্থলবন্দর দুদেশের শূন্যরেখায় ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানসহ দুদেশের কর্মকর্তারা।

আগামী ১৩ নভেম্বর একইপথে কর্মস্থল ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী