বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের কলকাতার ৮ স্থানে বাংলাদেশের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার গুরুত্বপূর্ণ আটটি পয়েন্ট থেকে দেখানো হলো পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান।

কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের বিশেষ অনুরোধে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ও কলকাতা পৌরসভা এই বিশেষ উদ্যোগ নিয়েছে।

এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন কলকাতার বাংলাদেশের উপদূতাবাসের ফার্স্ট সেক্রেটারি রঞ্জন সেন।

তিনি বলেন, বাংলাদেশের পাশাপাশি কলকাতার মানুষকেও এই ঐতিহাসিক মূহৃর্তের সাক্ষী করতে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের অনুরোধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচারের দায়িত্ব নেন।

শুক্রবার থেকেই পার্ক, সার্কাস, ভিক্টোরিয়া মেমোরিয়ালসহ কয়েকটি বিলবোর্ডসহ নানা মাধ্যমে দেখানো হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানের নানা চিত্র।

এদিকে, সব প্রতিকূলতা উপেক্ষা করে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করতে শনিবার সকাল ১০টায় হেলিকপ্টারযোগে মুন্সিগঞ্জের দোগাছি পদ্মা সেতু সার্ভিস এরিয়া-১-এ পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সুধীসমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে প্রধানমন্ত্রী মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে পদ্মা সেতুর উদ্বোধন ও মোনাজাতে অংশ নেন। পরে টোল দিয়ে সেতুর ওপর দিয়ে জাজিরা প্রান্তে গমন, ফলক উন্মোচন ও মোনাজাত করেন। পরে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেন প্রধানমন্ত্রী।

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ

নয়া দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতিরবিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

বিভিন্ন অনিয়ম, গঠনতান্ত্রিক ত্রুটি এবং নিয়মবিধি না মানার সুনির্দিষ্ট অভিযোগে পশ্চিমবঙ্গের ২৫২টিবিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • ফেসবুক লাইভে মমতার বিস্ফোরক অভিযোগ
  • দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী