বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে খেলতে না যাওয়ার অবস্থানে অটল বাংলাদেশ : আসিফ নজরুল

বর্তমান পরিস্থিতিতে ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ অনড় থাকবে— এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, বাংলাদেশের এই অবস্থানের যৌক্তিকতা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হবে।

বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের একাধিক পরিচালক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আসিফ নজরুল বলেন, ‘আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের সার্বিক নিরাপত্তা এবং বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা কোনো ধরনের আপস করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, বিশ্বকাপে অংশ নিতে চাই। যেহেতু টুর্নামেন্টের আরেকটি আয়োজক দেশ শ্রীলঙ্কা রয়েছে, আমরা সেখানে খেলতে আগ্রহী।’

তিনি আরও বলেন, ‘এই অবস্থানেই আমরা অটল আছি। কেন আমরা এই সিদ্ধান্তে অনড়, সেটি আইসিসিকে বোঝাতে পারব বলেই আমাদের বিশ্বাস। আইসিসি যদি নিরপেক্ষ ও সহানুভূতির সঙ্গে বিষয়টি বিবেচনা করে, তাহলে আমরা কষ্ট করে অর্জন করা টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাব।’

উল্লেখ্য, আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সম্প্রতি বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারত–বাংলাদেশ কূটনৈতিক ও ক্রিকেটীয় সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরে বিসিবি ভারতের বাইরে ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে।

এ বিষয়ে আইসিসি বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগের সুনির্দিষ্ট কারণ জানতে চেয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় এখন পুরো বিষয়টি।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী