ভারতে পাচারকালে ১০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক


ভারতে পাচারকালে যশোর-বেনাপোল মহাসড়কের চাঁচড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে ১০টি সোনারবারসহ সুমন মিয়া (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (১৭ মে) সকালে তাকে আটক করা হয়। আটক সুমন বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের জব্বার মিয়ার ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, স্বর্ণ পাচারের গোপন খবরে বেনাপোল কোম্পানী সদরের অধীনস্থ আমড়াখালী চেকপোষ্টে কর্মরত হাবিলদার নুরুল ইসলামের নেতৃত্বে একটি দল বিশেষ চোরাচালান বিরোধী তলাশী অভিযান পরিচালনা করা হয়। এসময় যশোর চাঁচড়া বাসস্ট্যান্ড থেকে বেনাপোল গামী একটি বাসে অভিযান চালিয়ে সন্দেহ ভাজন সুমনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে অভিনব কায়দায় তার প্যান্টের ভিতরে কোমরের মধ্যে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় ১০টি (১.১৬৩ কেজি) সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৬৭ লক্ষ টাকা।
এসময় তার স্বীকারোক্তিতে পলাতক আসামী সাদিপুর গ্রামের আবু সাঈদের ছেলে কামরুল ইসলাম (৩২) বলে জানা যায়। আটককৃত আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন
যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন


