বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে সেনাবাহিনীর ট্রাক খাদে, ১৬ সেনা নিহত

ভারতের উত্তর সিকিমে সেনাবাহিনীর একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে তিন কর্মকর্তাসহ ১৬ সেনা সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চার সেনা। তাদের বিমানে করে হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ শুক্রবার এ ঘটনা ঘটে। ভারতের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তবে হতাহত সেনা সদস্যদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। খবর এনডিটিভির।

বিবৃতিতে সেনাবাহিনী জানায়, তিন গাড়ির এক বহরের অংশ ছিল ট্রাকটি। বহরটি জেমার উদ্দেশে আজ সকালে চ্যাটেন থেকে থাঙ্গুর দিকে যাচ্ছিল। এ সময় দ্রুত বাঁক নিতে গিয়ে রাস্তা থেকে ছিটকে নিচে পড়ে যায়। ঘটনার পর পরই উদ্ধার তৎপরতা শুরু হয় এবং আহত চার সেনাকে বিমানে করে হাসপাতালে নেওয়া হয়।

এক টুইটে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, উত্তর সিকিমে সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনা সদস্যদের প্রাণহানির ঘটনায় গভীরভাবে ব্যথিত। দেশের প্রতি নিবেদন ও সেবার জন্য জাতি কৃতজ্ঞ। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আর যারা আহত তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। দীর্ঘ ২০বিস্তারিত পড়ুন

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০

নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ৭৫০ জনেরবিস্তারিত পড়ুন

বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ

নেপালের এই মহাবিপর্যয়ের মাঝেও স্বর্গদূত রূপে আবির্ভুত হয়েছিলেন কেউ কেউ। তাদেরেই একজনবিস্তারিত পড়ুন

  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?