রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারত আমদানি-রপ্তানি বন্ধ করলে উভয় দেশ ক্ষতিগ্রস্ত হবে : সাতক্ষীরায় উপদেষ্টা সাখাওয়াত

অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারত আমদানি-রপ্তানি বন্ধ করলে উভয় দেশ ক্ষতিগ্রস্ত হবে। তবে সেটা তাদের বিষয়।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, ভারত পণ্য রপ্তানি বন্ধ চাইলে সেটা তাদের ব্যাপার। এতে তাদের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে। তাদের লাখ লাখ মানুষের কর্মসংস্থান বন্ধ হবে। ভারতের ব্যবসায়ীরা এতো বড় বাজার হাতছাড়া করতে চায় না। তারা যদি বন্দরে রাজনৈতিক অবরোধ করতে চায় করুক। সেটা তাদের বিষয়।

অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারত আমদানি-রপ্তানি বন্ধ করলে উভয় দেশ ক্ষতিগ্রস্ত হবে

উপদেষ্টা প্রথমে ভোমরা স্থলবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম ঘুরে দেখেন। এসময় দুই দেশের পাসপোর্ট যাত্রীদের খোঁজখবর নেন। পরে ভোমরা স্থলবন্দরের পার্কিং শেড ও নতুন নির্মাণাধীন প্রকল্পের কাজ পরিদর্শন করেন।

এ সময় স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান, বিজিবি দক্ষিণ-পশ্চিম অঞ্চলের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ, ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক, ভোমরা বন্দরের উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিন, ইমিগ্রেশন অফিসার ইনচার্জ মোল্যা মো. নকীবুল্লাহ, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান ও সাধারণ সম্পাদক আবু মুসা প্রমুখ বক্তব্য রাখেন।

একই রকম সংবাদ সমূহ

রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের দিল্লি পদযাত্রা, পাল্টা র‍্যালি বিজেপির

ভারতে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতেবিস্তারিত পড়ুন

ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার

ভালো চাকরির লোভ দেখিয়ে ভারতে পাচার করার পর পুনের কুখ্যাত যৌনপল্লিতে বিক্রিবিস্তারিত পড়ুন

৬ আরোহী নিয়ে ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় ছয়জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি সই
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান
  • বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, পুলিশের গুলিতে আসামি নিহত
  • কীভাবে বাতিল করবেন টিআইএন সার্টিফিকেট? জেন নিন
  • বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ভারতের পার্লামেন্টের কাছে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় ভবনে ভয়াবহ আগুন
  • মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
  • টিন সার্টিফিকেট আছে, রিটার্ন দেননি? ৫ হাজার টাকা জরিমানা নিয়ে যে বার্তা এলো
  • শ্মশানের পাশে মোদির ছবি রেখে ‘কালো জাদু’, তদন্তে পুলিশ
  • কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা
  • আসামে ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ, ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ