শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভালো মানুষ পাওয়া না গেলে ভালো আইন করে কী হবে: কৃষিমন্ত্রী

নির্বাচন কমিশন আইন নিয়ে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, ভালো মানুষ পাওয়া না গেলে ভালো আইন করে কী হবে। আইন যিনি বাস্তবায়ন করবেন তার মেরুদণ্ড শক্ত থাকতে হয়। ব্যক্তিত্ব সম্পন্ন, দায়িত্বশীল নৈতিক শক্তির অধিকারী হতে হয়- এমন মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাত সমুদ্র তের নদীর ওপার থেকে, হাওয়াই দ্বীপ থেকে আনবেন নাকি?

নির্বাচন কমিশন নিয়ে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব বলেন।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র নাই, আইনের শাসন নাই, মানবাধিকার নাই’- এমন ভিত্তিহীন মিথ্যা তথ্য প্রতিষ্ঠা করে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে বিএনপি বিদেশে টাকা পাঠিয়েছে।

যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে তা ভিত্তিহীন দাবি করে অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এক মিলিয়নের উপরে রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশের মতো দেশে আশ্রয় দেয়ার মানবিক দৃষ্টান্ত উল্লেখ করে মন্ত্রী বলেন, মানবাধিকার নাই বিএনপির এমন অভিযোগ ভিত্তিহীন, মিথ্যা। আগামী নির্বাচন নিয়েও বিএনপি মিথ্যাচার করছে। গত ৫০ বছরে কেউ না করলেও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচন কমিশন আইন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃষ্টান্ত স্থাপন করেছেন। তবে এটিকে বাস্তবে রূপ দিতে ভালো মানুষের প্রয়োজন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা আ.লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশীদ হীরা। বক্তৃতা করেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মীর ফারুক আহমাদ ফরিদ, সাংগঠনিক সম্পাদক সাবেক মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, পৌর আ.লীগের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ফজলুর রহমান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশে মাদক মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষাবিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

  • স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বিদ্যুৎ বিভ্রাটে ঈশ্বরদী হাসপাতালে মোম ও মোবাইলের আলোয় চিকিৎসাসেবা
  • পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা
  • বন্দরের টার্মিনালের সক্ষমতা বৃদ্ধির জন্যই চুক্তি হয়েছে : বাণিজ্যমন্ত্রী
  • আওয়ামী লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হয়ে হাজির হয়েছে : চিফ হুইপ
  • মানবপাচার রোধে বাংলাদেশের প্রচেষ্টা বেড়েছে, তবু ঘাটতি
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী