শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভিক্ষুক পুনর্বাসনের লক্ষে নগদ অর্থ বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান

সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয় বাস্তবায়িত ভিক্ষুক পুনর্বাসন খাতের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা সমাজসেবার আয়োজনে এ নগদ অর্থ বিতরণ করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক কমল বিশ্বাস প্রমুখ।

উল্লেখ্য সদর উপজেলা সমাজ কার্যালয়ের বাস্তবায়নে ভিক্ষুক পুনর্বাসন খাতে নব মুসলিম আব্দুর রহমানসহ ৬ জন অসহায় পরিবারের মাঝে ১ লক্ষ ১৬ হাজার টাকার নগদ অর্থ বিতরণ করা হয়।

এসময় উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু বলেন, নগদ অর্থ প্রদানের মাধ্যমে অসহায় ব্যক্তিদের আর্থিকভাবে স্বাবলম্বী হবে। তারা যেকোন ব্যবসা করে নিজের অবস্থান তৈরি করতে পারবে।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…