বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন চায় তালা সদর বিএনপি : সম্মেলন ৫ সেপ্টেম্বর

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালা সদর ইউনিয়ন বিএনপির সম্মেলন আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম বিশ্বাস,সাবেক উপজেলা যুবদল, কৃষকদল ও তাতীদলের সভাপতি ওয়াজেদ আলি বিশ্বাস,সাবেক জেলা বিএনপির সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক মনিরুলজ্জামান মনি, সাবেক জাসাস সভাপতি মো. নাসির উদ্দীন নাহিদ, ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য আব্দুল আলিম। অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির সার্চ কমিটির সদস্য মো. শিয়াত সালেহ,৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ময়েজ উদ্দিন, সাবেক যুবদল নেতা মোহাম্মদ মোস্তাক আহমেদ ও মো. জাহাঙ্গীর হোসেন।

জানা গেছে, ২০০৯ সালের পর এটিই তালা সদর ইউনিয়ন বিএনপির সম্মেলন। সম্মেলনের মাধ্যমে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় নেতাদের দাবি, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হলে ইউনিয়ন বিএনপি আরও শক্তিশালী হবে এবং আগামীর নির্বাচনী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

সভাপতি পদপ্রার্থী ওয়াজেদ আলি বিশ্বাস বলেন, আমরা চাই ৫১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটির প্রতিনিধিদের ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হোক। এতে ইউনিয়ন বিএনপি আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে। সভাপতি পদপ্রার্থী রেজাউল ইসলাম রেজা বলেন, এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব গড়ে উঠবে, যা ভবিষ্যতে বিএনপিকে শক্তিশালী করবে। সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল আলিম বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই আমরা দলকে এগিয়ে নিতে চাই।

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও তালা উপজেলার নির্বাচনী টিম লিডার আবুল হাসান হাদি বলেন, যদি একাধিক প্রার্থী থাকে, তবে ভোটের মাধ্যমেই নেতৃত্ব নির্বাচন হবে। এর মাধ্যমে তৃণমূল বিএনপিতে নতুন নেতৃত্বের পথ সুগম হবে।

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত

সাতক্ষীরার তালা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন।বিস্তারিত পড়ুন

তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির সভা ওবিস্তারিত পড়ুন

  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের