বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শাহাদাত সভাপতি, আনিসুর সেক্রেটারি, নজরুল সাংগঠনিক

কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপির সম্মেলন

রাসেল হোসেন ও সাজিদুল করিম তপু: কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) বিকেলে স্থানীয় রায়টা প্রাইমারি স্কুল চত্বরে আয়োজিত সম্মেলনে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি হয়েছেন শেখ আমানুল্লাহ কলেজের সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক হয়েছেন আনিসুর রহমান ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেন, যারা পিআর নির্বাচনের কথা বলে তারা কাপুরুষ, তারা দেশকে বিপথে ফেলতে চায়। এজন্য সকল ষড়যন্ত্র রুখতে হবে। তিনি আরো বলেন, আগামি নির্বাচনে বিএনপি জয়ী হয়ে ক্ষমতায় যাবে ইনশাল্লাহ।

তিনি ধানের শীষকে বিজয়ী করতে এখন থেকেই কাজ করতে সকল নেতাকর্মীর প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-১ সংসদীয় আসনের সাংগঠনিক টিম প্রধান আবুল হাসান হাদী বলেন, যারা বিএনপি করে তারা নম্র, ভদ্র। মানুষ তাদের সম্মান করে। এজন্য ভালো আচরণ-ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করতে হবে, আগামি নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

কলারোয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চুর সঞ্চালনায় ও ইউনিয়ন বিএনপি সভাপতি সহকারী অধ্যাপক শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সহ.সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্যা, সাবেক যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন ও অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দীকী, বিএনপি নেতা স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, প্রভাষক সালাহউদ্দীন পারভেজ, জহুরুল ইসলাম, এমএ রব শাহীন, যুবদল আহবায়ক এমএ হাকিম সবুজ, যুগ্ম আহবায়ক রুহুল আমীন খোকন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা কৃষকদলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, সদস্য সচিব মনিরুজ্জামান, আলতাফ হোসেন, উপজেলা তাঁতী দলের আহবায়ক নুরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাজালাল আহম্মেদ সাজু, পৌর ছাত্রদলের সদস্য সচিব জিএম সোহেল, কুশোডাঙ্গ ইউনিয়ন যুবদলের আহবায়ক রানা, সদস্য সচিব আলমগীর হোসেনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত