শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোটে জিততে বাংলাদেশকে পিঁয়াজ দিচ্ছে না মোদি সরকার : আনন্দবাজার

ভারত পিঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে-এই একটি মাত্র ঘোষণায় দেশের বাজারে হঠাৎ উথাল-পাতাল পরিস্থিতি তৈরি হয়েছে। ভোক্তারা হুমড়ি খেয়ে পড়েছেন, সুযোগ বুঝে দফায় দফায় দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। এদিকে, ভারতের পাইকারি বাজারেও গেল ছয় মাসে পিঁয়াজের দাম বেড়েছে প্রায় দু’গুণ।

তবে পিঁয়াজের দামের কারণে দেশটির আসন্ন বিহারের বিধানসভা ভোট এবং মধ্যপ্রদেশের উপনির্বাচনে খেসারত দিতে নারাজ বিজেপি সরকার। তাই ঝুঁকি এড়াতেই গত সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশসহ বিভিন্ন দেশে পিঁয়াজ রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করে মোদি সরকার।

ভারত সরকারের এমন সিদ্ধান্তে অস্থিতিশীল বাংলাদেশের পিঁয়াজের বাজার। রফতানি বন্ধের নিষেধাজ্ঞার পর এক লাফেই দেশের পিঁয়াজের দাম বেড়ে গিয়েছে প্রায় ৫০ শতাংশ। গত সোমবার ভারতের এমন সিদ্ধান্তের পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দিল্লির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অনুরোধ করা হয়, পিঁয়াজ রফতানিতে যেন বাধা না আসে। তবে দিল্লির যুক্তি, গত কয়েক মাসে যে পরিমাণ পিঁয়াজ বাংলাদেশে রফতানি হয়েছে, তাতে অভাব হওয়ার কোনো কারণ নেই।

ভারতের আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বুধবার (১৬ সেপ্টেম্বর) এমন তথ্য উঠে এসেছে।

এদিকে, ভারতের পিঁয়াজের বৃহত্তম পাইকারি বাজার লাসালগাঁওতে মার্চ মাসে ১৫০০ রুপি কুইন্টাল দরে পিঁয়াজ বিক্রি হচ্ছিল। সেপ্টেম্বরে তা বেড়ে ৩ হাজার রুপিতে পৌঁছে। বর্তমানে ভারতের খুচরা বাজারে পিঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪৫ রুপি দামে। গত জুন-জুলাইয়ে ২০ টাকা কেজি ছিল।

ভারতের কেন্দ্রীয় সরকারের পিঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্তে মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, কর্ণাটকের পিঁয়াজ চাষীদের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে। তাদের যুক্তি, ‘যখনই একটু ভালো দাম পাওয়া শুরু করেন তখনই সরকার পিঁয়াজ রফতানি বন্ধ করে দেয়’।

এদিকে, বিহার ভোটের আগে পিঁয়াজের দাম নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না মোদি সরকার। দেশটির ক্যাবিনেট সচিবের নেতৃত্বে সচিবদের উপস্থিতিতে পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নিয়েছে যে, পিঁয়াজের দাম হাতের নাগালের বাইরে চলে যাওয়ার আগেই হস্তক্ষেপ করবে ভারত সরকার।

তাছাড়া, পিঁয়াজের যথেষ্ট চাষ নিশ্চিত করতে প্রয়োজনে বীজ আমদানি করবে ভারত। তবে আপাতত মুম্বই, দিল্লি, কলকাতা, হায়দরাবাদের মতো শহরের পাইকারি বাজারে ৫০০ মেট্রিক টন পিঁয়াজ বাজারে ছাড়া হবে দেশটির সরকারি গুদাম থেকে।

একই রকম সংবাদ সমূহ

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ