ভোমরা স্থলবন্দর সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের সাথে স্থলবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের মতবিনিময় সভা


নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দর সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশন নেতৃবৃন্দের সাথে ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১১টায় ভোমরা সি এন্ড এফ এজেন্টস্ অ্যাসোসিয়েশন এর আয়োজনে সংগঠনের কনফারেন্স রুমে ভোমরা সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের সভাপতি মো. আবু হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবু মুসার সঞ্চালনায় বক্তব্য রাখেন ভোমরা উদয়ন সমিতির সভাপতি ও সি এন্ড এফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, ভোমরা সি এন্ড এফ এজেন্টস্ কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন, ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রমজান আলী, কিরণ, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবু, ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এর মো. মনিরুল ইসলাম, ক্লিন এন্ড গ্রীন সংগঠনের সদস্য মো. জাকির হোসেন, বাজার সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ। অনুষ্ঠানে ভোমরা স্থলবন্দর সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশন এর নবনির্বাচিত নেতৃবৃন্দকে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এসময় ভোমরা সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জানমালের নিরাপত্তায় সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন। রোববারবিস্তারিত পড়ুন

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রারবিস্তারিত পড়ুন

ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, তবে তাবিস্তারিত পড়ুন


