বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভয়ংকর এক সিরিয়াল ধর্ষক

এ যেন ভারতের কুখ্যাত সিরিয়াল ধর্ষক সাইকো শঙ্কর বাংলা সংস্করণ! দক্ষিণ ভারতের ত্রাস সাইকো শঙ্কর ধর্ষণের পর নারীদের হত্যা করলেও ‘বাংলার শঙ্কর’র পৈশাচিকতা আরও বর্বর ও নির্মম। যে কিনা লাশ কাটার ঘরে ময়নাতদন্তের জন্য আসা নারীর লাশের ওপর চালাত বিকৃত যৌনাচার।

অবশেষে লাশ কাটা ঘরের সিরিয়াল ধর্ষক মো. সেলিমকে গ্রেফতার করেছে চট্টগ্রাম পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে গ্রেফতার করা হয়।

সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার শাহ নেওয়াজ খালেদ বলেন, ‘৩২ বছর বয়সী এক নারী এবং ১২ বছর বয়সী লাশের শরীরের স্পর্শকাতর অঙ্গে অস্বাভাবিক দেখতে পেয়ে চমেক হাসপাতালের চিকিৎসকরা মৃতদেহের ‘এইচভিএস’ পরীক্ষার জন্য সিআইডিতে পাঠান। তাদের ‘এইচভিএস’ এ অভিন্ন পুরুষের বীর্য পেলে সিআইডি তদন্ত শুরু করে। তদন্তে লাশঘরের প্রহরী সেলিমের সন্ধান মেলে। পরে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় সিএমপির পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ’ জানা যায়, ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি ৩২ বছর বয়সী এক নারীর লাশের ময়নাতদন্ত করতে চমেক হাসপাতালে আনা হয়। একই বছরের ২৫ এপ্রিল আনা হয় ১২ বছর বয়সী আরেক শিশুর। এ দুটি লাশের বলপ্রয়োগজনিত কোনো আঘাতের চিহ্ন কিংবা মৃত্যুর পূর্বে ধর্ষণের কোনো আলামত পাওয়া না গেলেও স্পর্শকাতর অঙ্গে পুরুষের বীর্যের উপস্থিতিতে চিকিৎসকদের সন্দেহ হয়।

তখন তারা লাশ দুটির এইচভিএস পরীক্ষার জন্য ঢাকার সিআইডিতে পাঠায়। পরীক্ষায় লাশের শরীরে অভিন্ন পুরুষের বীর্যের উপস্থিতি পায়। ফেব্রুয়ারির শুরুতে ঘটনাটি তদন্তে নামে চট্টগ্রাম সিআইডি। তদন্তকালে সিআইডি জানতে পারে লাশ দুটির ময়নাতদন্তের আগে পাহারায় ছিলেন লাশঘরের অস্থায়ী প্রহরী সেলিম। পরে তাকে জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে নারীর লাশের ওপর চালানো যৌন নির্যাতনের নির্মম কাহিনি।

সিআইডির একাধিক কর্মকর্তা বলেন, চমেক হাসপাতালের লাশঘরের অস্থায়ী প্রহরী হিসেবে ১৫ বছর ধরে কর্মরত আছেন সেলিম। ময়নাতদন্তের জন্য আসা কোনো নারীদের লাশের ওপর তার লুলুপ দৃষ্টি পড়লেই বিকৃত যৌনাচারের জন্য টার্গেট করত। এরপর নেশা করে লাশের শরীরের ওপর চালাত বিকৃত যৌনাচার। প্রাথমিকভাবে দুই নারীর লাশের ওপর যৌনাচারের কথা স্বীকার করলেও সিআইডি ধারণা করছে আরও নারীর লাশের ওপর অভিন্ন কায়দায় নির্যাতন চালানো হতে পারে। নারীর লাশের ওপর যৌন নির্যাতন ছাড়াও আরেক নারীকে ধর্ষণের অভিযোগে ২০১৭ সালে পাঁচলাইশ থানায় ধর্ষণের অভিযোগে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর