রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরের পারখাজুরায় পান চাষি মারপিট শিকার : থানায় অভিযোগ

মণিরামপুর উপজেলার পারখাজুরা দফাদারপাড়া গ্রামের এক অসহায় পান চাষিকে তার প্রতিবেশি কর্তৃক মারপিটসহ বিভিন্ন হুমকি-ধামকির শিকার হয়েছেন।

এঘটনায় মণিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, সর্বশেষ গত ২০ এপ্রিল-২০২১ তারিখ বিকেলে পূর্বশত্রুতার জেরধরে ও পানের বরজে পানি দেওয়া সংক্রান্ত বিষয় নিয়ে সৃষ্ট হয় গোলযোগ। এ গোলযোগে মৃত সৈয়দ আলী সরদারের ছেলে মোঃ মতলেব সরদারকে (৬৫) পান ক্ষেতেই লাঠিশোটা দিয়ে ও কিল, ঘুসি মেরে শরীরের বিভিন্ন জায়গায় নীলাফোলা জখম করে একই গ্রামের বাসিন্দা ও মোঃ মতলেব সরদারের প্রতিবেশি মৃত ইন্তাজ আলী সরদারের ছেলে মোঃ জলিল সরদার ও মোছাঃ ঝর্ণা খাতুন। এছাড়া এরা বিভিন্ন সময় মোঃ মতলেব সরদারকে তার বসতবাড়ি থেকে উচ্ছেদ করা ও মারপিট করাসহ বিভিন্ন ধরণের হুমকি দিয়ে আসছে দীর্ঘদিন।

উক্ত ঘটনায় পারখাজুরা দফাদারপাড়া গ্রামের মোছাঃ পারুল বেগম (৩০) ও মোছাঃ হালিমা খাতুনকে (২২) স্বাক্ষী রেখে একই গ্রামের মৃত ইন্তাজ আলী সরদারের ছেলে মোঃ জলিল সরদার (৬৬) ও মোছাঃ ঝর্ণা খাতুন (২৬) এদেরকে বিবাদী করে মোঃ মতবেল সরদার বাদী হয়ে মণিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

একই রকম সংবাদ সমূহ

মুক্তেশ্বরী নদীতে অবৈধ পাটা ও নিষিদ্ধ জালের দৌরাত্ম্য, হুমকির মুখে পানিপ্রবাহ ও মৎস্যসম্পদ

যশোরের মণিরামপুর উপজেলার মুক্তেশ্বরী নদী ও আশপাশের জলাশয়ে অবৈধভাবে বাঁধ বা পাটাবিস্তারিত পড়ুন

মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু

ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে যশোরের মনিরামপুরে লিয়াকত গাজী (৬০) নামের একজন কৃষকেরবিস্তারিত পড়ুন

১০ টাকায় বিক্রি চাষির পটোল, ২৫-৩০ টাকায় কিনছেন ক্রেতা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ পাইকারি বাজারে পটোলের দামেবিস্তারিত পড়ুন

  • ‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ
  • মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
  • মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক