রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চালকের আসনে বসা হেলপার নিহত!

মণিরামপুরে ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ঢুকলো রাইস মিলে

যশোরের মণিরামপুরে পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের একটি চালের মিলের গেট ভেঙ্গে ভিতরে ঢুকে গেছে। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেছে এবং ঘটনাস্থলে নিহত হয়েছেন বিজয় হোসেন (২৩) নামের এক যুবক। চালক ঘুমিয়ে থাকায় এ সময় গাড়ি চালাচ্ছিলেন হেলপার বিজয়। এঘটনায় আহত হয়েছেন ট্রাকের ভেতরে থাকা হৃদয় শেখ ও জাহিদুল ইসলাম। মণিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৬ জুলাই) ভোরে যশোর-চুকনগর সড়কের মণিরামপুর পেয়ারাতলা মোড় এলাকায় এদুর্ঘটনাটি ঘটে। ট্রাকটি, পেয়ারাতলা মোড়ের ব্যাপারী রাইস মিলের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েছিলো। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকটির একাংশ কেটে নিহতর লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
নিহত বিজয় হোসেন মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।
জানাগেছে- ট্রাকটির চালক হৃদয় শেখ, হেলপার বিজয়কে নিজের আসনে বসিয়ে ভেতরে ঘুমাচ্ছিলেন। আর হেলপার ট্রাকটি চালাচ্ছিলেন। উল্লেখিত স্থানে পৌছালে ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে জানান ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা আবু সাইদ বলেন- এদিন ভোর ৫টার দিকে যশোরের দিক থেকে প্লাস্টিকের পাইপবোঝাই একটি ট্রাক এসে ব্যাপারী রাইস মিলের গেটে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়ে। এ সময় গেটের পিলার ভেঙে ট্রাকের ওপর পড়ে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকের আসনে থাকা বিজয় ঘটনাস্থলেই মারা যান। ট্রাকের ভেতরে থাকা দুজন আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিস এসে ট্রাক কেটে লাশ উদ্ধার করে।
মণিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আমজাদ হোসেন বলেন- আমরা জানতে পেরেছি ট্রাকের চালক ভেতরে ঘুমিয়ে ছিলেন। হেলপার ট্রাক চালাচ্ছিলেন। ফাঁকা সড়কে হেলপারও ঘুমের ঘোরে ট্রাক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। চাতালের গেটে ধাক্কা দেওয়ায় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। এতে চাপা পড়ে চালকের আসনে থাকা হেলপার মারা গেছেন। পরে ট্রাক কেটে হেলপারের লাশ উদ্ধার করেছি। আমরা পৌঁছানোর আগে দুজনকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছেন। তাঁদের মধ্যে মূল চালককে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন- খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠিয়েছি।

একই রকম সংবাদ সমূহ

সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দিয়ে প্রতারণাসহ নানা অপকর্মেরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য