শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোর-সাতক্ষীরা সড়কে দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

যশোরের মণিরামপুরে পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের চালের মিলের গেটে ধাক্কা লেগে চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে যশোর-সাতক্ষীরা সড়কের মণিরামপুরের পেয়ারাতলা মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। এসময় ট্রাকের ভেতরে থাকা আরও ২ জন আহত হয়েছেন। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক কেটে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

সড়ক দুর্ঘটনায় নিহত ট্রাক চালক হলেন, মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে বিজয় হোসেন। আহতরা হলেন, হৃদয় শেখ ও জাহিদুল ইসলাম। ঘটনার সময় চালক ঘুমিয়ে থাকায় গাড়ি চালাচ্ছিলেন হেলপার বিজয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন ভোর ৫টার দিকে যশোরের দিক থেকে প্লাস্টিকের পাইপবোঝাই একটি ট্রাক দ্রুতগতিতে এসে ব্যাপারী রাইস মিলের গেটে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়ে। এ সময় গেটের পিলার ভেঙে ট্রাকের ওপর পড়ে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক বিজয় হোসেন মারা যান। ট্রাকের ভেতরে থাকা দু’জন গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ট্রাক কেটে মরদেহ উদ্ধার করে।

মণিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, চালকের আসনে থাকা হেলপার মারা গেছেন। আমরা পৌঁছানোর আগেই দু’জনকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছেন। তাদের মধ্যে মূল চালক হৃদয় শেখকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। প্রয়োজনীয় আইন সম্পন্ন শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার

যশোরের মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধানবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল ওবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক