শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মণিরামপুরে আম্বিয়া খাতুন (২০) নামের এক নববধূর ঝুলন্ত মরাদেহ উদ্ধার করা হয়েছে। ১৩ দিন আগে (২৯ জুলাই) বাড়ির পাশের গ্রামে তার বিয়ে হয়েছিল।

বুধবার (১০ আগস্ট) দুপুরে বাবার বাড়িতে ফ্যানের সাথে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।
আম্বিয়া খাতুন মণিরামপুরের কাশিপুর গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে। তিনি একই উপজেলার হালসা গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী।

নববধূর আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। তবে স্বজনদের দাবি মানসিক ভারসাম্যহীনতা থেকে আম্বিয়া আত্মহত্যা করেছেন।

খেদাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক হাদিউজ্জামান ফয়সাল বলেন- গত ২৯ জুলাই আমার বন্ধু জাহাঙ্গীর আলমের সাথে বিয়ে হয় আম্বিয়ার। গত সোমবার (৮ আগস্ট-২০২২) স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসেন আম্বিয়া। বুধবার (১০ আগস্ট-২০২২) দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে সিলিং ফ্যানের সাথে রশি জড়িয়ে গলায় ফাঁস দেন আম্বিয়া।

হাদিউজ্জামান বলেন- আম্বিয়ার মা বাড়ি এসে মেয়েকে ঝুলতে দেখে চিৎকার দেন। পরে তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক গৃহবধূকে মৃত ঘোষণা করেন।

মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তরিকুল ইসলাম বলেন- বিকেলে হাসপাতালে আনার পর আমরা গৃহবধূকে মৃত অবস্থায় পেয়েছি।

মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বলেন- আম্বিয়া ৩-৪ বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন। তার চিকিৎসা চলছিলো। এ অবস্থায় দু’সপ্তাহ আগে পরিবারের লোকজন তাকে বিয়ে দেন। তিনি বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়েছেন। স্বজনদের অনুরোধে মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি