বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে ফেসবুকে হতাশামূলক স্ট্যাটাস দিয়ে ছাত্রের আত্মহত্যা

যশোরের মণিরামপুরে জিহাদ হোসেন সুজন (২০) নামের এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (০৯ জুন-২০২২) রাত ৮টার দিকে মণিরামপুর পল্লী বিদ্যুৎ দপ্তরের সামনের একটি ভাড়া বাড়িতে ঘটনাটি ঘটে।

সুজন যশোর সরকারি পলিটেকনিক কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
তিনি উপজেলার রাজগঞ্জ এলাকার চালুয়াহাটি এলাকার নূর ইসলামের ছেলে।

বাবা-মা পৃথক হওয়ায় বাবার বাড়ি ছেড়ে দীর্ঘদিন তিনি মা মাজেদা বেগমের সঙ্গে কামালপুর এলাকায় নানাবাড়িতে থাকতেন।

সম্প্রতি তিনি মায়ের সঙ্গে পল্লী বিদ্যুৎ দপ্তরের সামনের মাস্টার মনিরুজ্জামানের ভাড়া বাড়িতে ওঠেন।

সুজনের বন্ধু কাজী সবুজ বলেন- মোহনপুর বটতলা মোড়ে একটি কাপড়ের দোকান করার কাজ চালাচ্ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় দোকানে মাকে সঙ্গে নিয়ে কাজ করেছেন সুজন। এর মধ্যেই কোনো এক সময় ফেসবুকে হতাশা প্রকাশ করে স্ট্যাটাস দেন। পরে দোকান থেকে ফিরে নিজ ঘরে ফ্যানের হুকের সঙ্গে গামছা ঝুলিয়ে গলায় ফাঁস দেন। পরে স্বজনেরা টের পেয়ে তাকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মণিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন- দীর্ঘদিন সুজনের মা-বাবা পৃথক রয়েছেন। তাছাড়া সংসারে অভাব-অনটন ছিল তাদের। এসব কারণে হতাশায় ভুগছিলেন তিনি।

এসআই আব্দুর রাজ্জাক আরও বলেন- হতাশা থেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন সুজন। কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে তার মরাদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন