বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের ঝাঁপায়

রাজগঞ্জের ঝাঁপায় ফুটবল খেলতে যেয়ে হাটুতে আঘাত: ১০ম শ্রেণির ছাত্রের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার ঝাঁপায় সাজিদ হাসান (১৭) নামের এক স্কুল ছাত্রর অকাল মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ জুন-২০২২) সকাল ৯টার দিকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাজিদ হাসান ঝাঁপা গ্রামের আব্দুর রশিদের বড় ছেলে এবং রাজগঞ্জ হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র।

জানা গেছে- সাজিদ হাসান গত কয়েকদিন আগে ফুটবল খেলতে যেয়ে পায়ের হাটুতে আঘাত পায়। এরপর স্থানীয়ভাবে চিকিৎসা চলছিলো সাজিদ হাসানের। এক পর্যায়ে সাজিদের পায়ের ব্যাথা-যন্ত্রণা বৃদ্ধি পায় এবং অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (০৯ জুন-২০২২) উন্নত চিকিৎসার জন‍্য যশোর সদর হাসপাতালে ভর্তি করেন এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মৃত‍্যু বরণ করেন সাজিদ।

মৃতদেহটি এদিন দুপুর ১২টার পর হাসপাতাল থেকে বাড়িতে আনা হলে সাজিদের পিতা-মাতা, ভাই-বোন, প্রতিবেশি স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকার সকলের আহাজারিতে ভারি হয়ে উঠে এলাকা। বাকরুদ্ধ হয়ে পড়ে গোটা পরিবারের লোকজন।

এদিন আছর নামাজ বাদ জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে সাজিদের দাফন সম্পন্ন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন