শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মদ ভেবে রাসায়নিক দ্রব্য পানে ঝরল দুই শ্রমিকের প্রাণ

খুলনা সরকারি মহিলা কলেজের ল্যাবে সংস্কার কাজের সময় বিষাক্ত রাসায়নিক দ্রব্য পানে দুই শ্রমিকের (রঙ মিস্ত্রি) মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে ওই দুই শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তরল রাসায়নিক দ্রব্যকে মদ ভেবে তারা পান করেছিলেন বলে জানিয়েছেন সেখানে কর্মরত বাকি শ্রমিকরা।

মৃতরা হলেন, মো. পারভেজ (২৯) ও রফিক বিশ্বাস (৪০)। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন শামীম (৩২) নামে আরেক শ্রমিক। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ওই তিন জন বিষাক্ত রাসায়নিক পান করে। এরপর অসুস্থ হয়ে পড়লে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কলেজের অধ্যক্ষ এটিএম জাকির হোসেন জানান, কলেজের সংস্কার কাজের জন্য ওইসব শ্রমিককে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু ল্যাব থেকে তারা বিষাক্ত কিছু পান করায় মৃত্যুর ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবেলা ও বিদ্যুতের চাহিদা পূরণে সরকার আগামী পাঁচ বছরে ১০বিস্তারিত পড়ুন

  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার
  • খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ