বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনসুর ক্যাডেট কোচিং জামালপুরের বকশীগঞ্জ শাখার উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জিএম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ(জামালপুর):
মান সম্মত শিক্ষার অগ্রগতির লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত মনসুর ক্যাডেট কোচিং বকশীগঞ্জ শাখার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকালে মনসুর ক্যাডেট কোচিং বকশীগঞ্জ শাখার উদ্বোধন উপলক্ষে বকশীগঞ্জ ক্যাডেট একাডেমিতে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ গার্ল্স ক্যাডেট কলেজের সাবেক সহযোগী অধ্যাপক মো. আবুল মনসুর।

বিশেষ অতিথি ছিলেন বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর। বকশীগঞ্জ ক্যাডেট একাডেমির সহকারী শিক্ষক এনামুল হক পারভেজের সঞ্চালনায় এবং অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় এসময় বক্তব্য রাখেন বিসিকের সাবেক প্রকৌশলী আবু বকর সিদ্দিকী, বকশীগঞ্জ খাতেমুন মঈন মহিলা কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদ।

বকশীগঞ্জ ক্যাডেট একাডেমির পরিচালক ও মনসুর ক্যাডেট কোচিং এর সার্বিক তত্ত্বাবধায়ক মীর্জা আমীর , বকশীগঞ্জ ক্যাডেট একাডেমির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মীর্জা আসাদুল্লাহ এরশাদ, শিক্ষক আমিনুল ইসলাম, অভিভাবক মো. আশরাফ আলী প্রমুখ।

শিক্ষার্থীর স্ব স্ব জ্ঞান ও প্রতিভা বিকাশের মাধ্যমে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় উপযোগী করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে ময়মনসিংহ থেকে সরাসরি পরিচালিত একটি সম্ভাবনাময়ী সাফল্যের দ্বার উন্মোচন করতে মনুসর ক্যাডেট একাডেমির বকশীগঞ্জ শাখার বিশেষ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

একই রকম সংবাদ সমূহ

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়বিস্তারিত পড়ুন

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

দেশে চলমান পরিস্থিতি নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আগামীবিস্তারিত পড়ুন

  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • ৬৮ শতাংশ নারী বাবার বাড়িতেও সহিংসতার শিকার হন
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা