বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জে রমজানের মধ্যে বিদ্যুতের লোডশেডিং চরমে

হেলাল উদ্দিন, মনিরামপুর: যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে বিদ্যুতের লোডশেডিংয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছে গ্রাহকরা। দিনে ও রাতে অসংখ্যবার বিদ্যুৎ লোডশেডিং হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা কঠোর নির্দেশনা ইফতার ও সেহরির সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ বিতরণ করতে হবে। কিন্তু দুঃখের বিষয় রাজগঞ্জবাসী বিদ্যুৎ লোডশেডিংয়ে গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছে।

ইফতার, সেহরির ও তারাবিহ নামাজের সময় গ্রাহকেরা বিদ্যুৎ পাচ্ছেনা। মুসল্লিরা কষ্ট করে নামাজ আদায় করছে। বিভিন্ন অজুহাত দেখিয়ে দায়সারা ভাবে বিদ্যুৎ দিচ্ছে পল্লী বিদ্যুৎ। বিদ্যুতের জন্য গ্রাহকরা অফিসে কল দিলে অফিস থেকে অনেক সময় বাজে ব্যবহার করছে। এনিয়ে গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হচ্ছে।

অনেকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদ করছে। এবিষয়ে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মনিরামপুর উপজেলার রাজগঞ্জ সাব জোনাল অফিসের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে, ফোন রিসিফ করেনি।

এদিকে রাজগঞ্জ এলাকার মুসল্লিরা বলছেন- নামাজের আগে কারেন্ট চলে যাচ্ছে আর নামাজ শেষ হলে কারেন্ট আসছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সারাদিন রোজা থাকার পর এমনিতেই ক্লান্ত হয়ে যেতে হয়। তারপর কারেন্ট থাকে না। এটা মেনে নেওয়া যায় না। রাজগঞ্জবাসী নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দাবী করেছে।

একই রকম সংবাদ সমূহ

অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : অতিমাত্রার ভারি বৃষ্টিপাতের কারণে যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহীবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। গত দেড়বিস্তারিত পড়ুন

  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ
  • বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
  • মাথায় বোঝা, কাঁধে সংসার: মনিরামপুরের ৯৬ অঞ্চলের পল্লীবধূদের নিরলস জীবনসংগ্রাম
  • রেলপথের দুই পাশে ১৬০ কেজি দেশি খেজুরের আটি ছড়িয়ে সবুজায়নের উদ্যোগ
  • শিক্ষা অফিসের পরিচয়ে ফোন, পিন-ওটিপি চেয়ে প্রতারণার চেষ্টা : আতঙ্কে অভিভাবকরা