বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমে স্বপন এমপিকে সংবর্ধনা

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের ভারত সীমান্ত লাগোয়া সোনাই নদীর তীরে অবস্থিত শ্রীশ্রী ব্র² হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রম। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ওই আশ্রমে ৪দিন ব্যাপী পঞ্চম দোলযাত্রা উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠানের সমাপনী ছিলো মঙ্গলবার (২ এপ্রিল)।

এদিন দুপুরে সেখানে সংবর্ধনা দেয়া হলো সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপনকে।

এসময় আয়োজকরা তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত ফিরোজ আহমেদ স্বপন এমপি।

দোলযাত্রা উপলক্ষে ধর্মীয় ভগবত আলোচনা, পদাবলী কীর্তন, ভজন কীর্তন, বাউল সঙ্গীত ও লোকসঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করে আশ্রম পরিচালনা পরিষদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, অস্ট্রেলিয়ার সিডনি আ.লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন লালটু, তালার খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, কলারোয়ার কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল।

সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হেলাল, দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা, প্রেসক্লাবের সাবেক সভাপতি দীপক শেঠ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আশিকুর রহমান মুন্না, যুবলীগ নেতা শেখ মাসুমুজ্জামান মাছুম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা