রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জ অঞ্চলে চোরের উৎপাত, আতঙ্কে মানুষ

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলে চোরের উৎপাত বেড়েই চলেছে। প্রতিনিয়ত ঘটছে চুরির ঘটনা। ফলে মানুষের মাঝে চোর আতঙ্ক বিরাজ করছে।

পশ্চিম মণিরামপুর তথা রাজগঞ্জ অঞ্চলের রোহিতা, খেদাপাড়া, হরিহরনগর, ঝাঁপা, চালুয়াহাটি ও মশ্বিমনগর এই ৬টি ইউনিয়নের গ্রামগুলোতে প্রতিদিন ঘটছে চুরির ঘটনা। চোরেরা বাসা-বাড়িতে ঢুকে গরু, ছাগল, হাঁস, মুরগি, সোনার গহনা, টাকা, মোবাইল ফোল, পানি তোলার মোটর, বাইসাইকেল, মোটর সাইকেল, বাড়ির গৃহস্থলির কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, মাঠ থেকে বৈদ্যতিক ট্রান্সফরমার, সেচ মোটর, স্যালোমেশিন চুরি করছে। ফলে চোর চোর আতঙ্কে রাত-দিন কাটাচ্ছেন রাজগঞ্জবাসি।

বুধবার (২১ ডিসেম্বর) রাজগঞ্জের কোমলপুর বাজারের মসজিদের ওয়াজ মাহফিলের মাঠ থেকে একদিনে চারটি বাইসাইকেল চুরি হয়েছে। সম্প্রতি রাজগঞ্জ বাজারের একটি ফ্লাট বাড়ির ভেনটিলেটারের ফাট দিয়ে ঢুকে সোনার গহনা চুরি করে নিয়ে গেছে। এইভাবে রাজগঞ্জ অঞ্চলে প্রতিদিন কোনো না কোনো বাড়িতে, বাজার থেকে বা মাঠ থেকে চোরেরা মূল্যবান জিনিসপত্র চুরি করছে। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে মানুষ।

রাজগঞ্জের হানুয়ার গ্রামের সিরাজুল ইসলাম বলেন- বর্তমানে চোরের উৎপাত অনেক বেড়েছে। মানুষ তাদের মালামাল কোথাও রেখে নিরাপদে থাকতে পারছে না। চুরি হয়ে যাওয়ার আতঙ্কে ভুগছে। তিনি আরও বলেন- এখন চুরির ঘটনা বেশি শোনা যাচ্ছে। আজ থেকে এক বছর আগেও এতো চুরির ঘটনা ঘটেনি বা শোনা যায়নি।

হানুয়ার ও কোমলপুর এলাকার কয়েকজন জানিয়েছেন- এলাকায় প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে। আমরা, আমাদের মালামাল, গরু, ছাগল বা মুল্যবান জিনিসপত্র নিয়ে চিন্তাই আছি। প্রত্যেক রাতে ১২টা, ১টা পর্যন্ত জেগে থাকি। এভাবেই নিজেদের সম্পদ নিজেরাই দেখা-শোনা করে রাখছি। চোরেরা এর মধ্যে থেকে চুরি করে নিয়ে যাচ্ছে। কিছুতেই রোধ করা যাচ্ছে না।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি