বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহ*ত

যশোরের মনিরামপুরে বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় শিমুল হোসেন (১৮) নামের এক কলেজছাত্র মারা গেছেন।

বৃহস্পতিবার ভোরে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে বুধবার বিকেলে যশোর-চুকনগর সড়কের ফকিররাস্তা নামক স্থানে ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা লেগে গুরুতর আহত হন শিমুল। তিনি উপজেলার মাছনা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের ছেলে।
চলতি বছর স্থানীয় একটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।

মনিরামপুর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিল্লাল হোসেন বলেন- শিমুল আমার ভাইপো। বুধবার বিকেলে প্রাইভেট পড়তে সে বাড়ি থেকে বের হয়। এরপর নিজে মোটরসাইকেল চালিয়ে দুই বন্ধুকে নিয়ে কেশবপুরের দিকে ঘুরতে যায়। তারা মনিরামপুরে ফেরার পথে ফকিররাস্তা মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইকে ধাক্কা দেয়। এ সময় ছিটকে পড়ে আহত হয় শিমুলসহ তার অপর দুই বন্ধু।

বিল্লাল হোসেন বলেন- তাদের উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শিমুলের দুই বন্ধু প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেলেও অবস্থা গুরুতর দেখে চিকিৎসক শিমুলকে যশোর জেনারেল হাসপাতালে পাঠান।

বিল্লাল হোসেন আরও বলেন- পরে রাতে শিমুলকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেওয়া হয়। সেখানে একটি হাসপাতালে রাত ৩টার দিকে মারা যান শিমুল।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন- সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহতের কোনো খবর আমরা পাইনি।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডেরবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ

যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায়বিস্তারিত পড়ুন

জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন যশোরের মণিরামপুর উপজেলারবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস