বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে কুকুরের কামড়ে আহত ১৭ জন, এলাকাজুড়ে কুকুর আতঙ্ক

যশোরের মনিরামপুরে একই দিনে কুকুরের কামড়ে ১৭জন আহত হয়েছেন।

আহতরা হলেন- উপজেলার বাটবিলা এলাকার রায়হান কবির (৬), বাহিরঘরিয়ার আজিজুল হক (৫০), খালিয়ার ইয়াসমিন আক্তার (২৪), মনোহরপুরের খলিলুর রহমান (৬২), কবির হোসেন (২৫) ও নাসিমা বেগম (৪০), মশ্মিমনগরের রাকিবুল হাসান (৩০), হানুয়ার গ্রামের মাসুদ হাসান (৫৫), গোপালপুরের আবু বকর (২৫), রাজগঞ্জে কাজ করতে আসা গোপালপুর গ্রামের রিপন হোসেন (২৫), ঝাঁপা গ্রামের রামপদ দাস (৬০), জামাল হোসেন (৫৫) ও জামাল হোসেন (৭০), কাঁঠালতলা এলাকার বিশ্বদাস (৩২), পাড়দিয়া গ্রামের হাসান আলী (৬০) ও মাহাবুর রহমান, ঘুঘুরাইলের আব্দুস সাসাদ (৭০) ও কাশিপুর গ্রামের শিশু সুমাইয়া আক্তার (৫)।

এঘটনা ঘটেছে বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকাল থেকে দুপুরের মধ্যে। কুকুরের কামড়ে আক্রান্তরা মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য গিয়েছিলেন। এদের মধ্যে ছয় জনকে যশোর সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

এবিষয়ে রাজগঞ্জ এলাকার স্থানীয়রা বলেন- মশ্মিমনগরের দিক থেকে আসা একটি কুকুর পথচারীদের একের পর এক কামড় দিয়ে মনিরামপুরের দিকে চলে গেছে। এই একই কুকুরের কামড়ে আহতর সংখ্যা অনেক। মনিরামপুর হাসপাতালে কয়েকজন ও কেশবপুর হাসপাতালে চিকিৎসার জন্য গেছেন।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও অনুপ বসু বলেন- হাসপাতালে কুকুরের কামড়ে আহতরা চিকিৎসা নিয়েছেন। তবে, কুকুরের ভ্যাকসিন নেই আড়াই মাস।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডেরবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ

যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায়বিস্তারিত পড়ুন

জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন যশোরের মণিরামপুর উপজেলারবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস