শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে ঈদের দিন পানিতে ডুবে ও সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত-২

হেলাল উদ্দিন, মনিরামপুর: যশোরের মনিরামপুরে ঈদের দিন পানিতে ডুবে ও সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুই জনের মৃত্যুর হয়েছে। আড়াই বছরের শিশু মাহমুদউল্লাহ পানিতে ডুবে আর ২২ বছরের যুবক সেনা সদস্য রাকিবুল ইসলাম রাব্বি সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরন করেছে।

পৃথক দুইটি ঘটনা ঘটেছে ঈদের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার শাহাপুর গ্রামে আর এদিন সন্ধ্যায় যশোর-চুকনগর সড়কের বেগারিতলা নামক স্থানে। নিহতরা হলো- উপজেলার শাহাপুর গ্রামের হাসান আলীর ছেলে আড়াই বছরের শিশু মাহমুদউল্লাহ।

এই শিশু মায়ের সঙ্গে ঈদ করতে উপজেলার ঝাঁপা গ্রামে নানা আব্দুল মান্নানের বাড়িতে আসে। এদিন শিশুটির মা মুনিয়া রান্নার কাজে ব্যস্ত ছিলো। অনেকক্ষন শিশুকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজ করতে থাকে। এক পর্যায় পাশের পুকুরে শিশু মাহমুদউল্লাহর নিথর দেহ ভাসতে দেখে পরিবারের লোকজন।

পুকুর থেকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান শিশুটি মারা গেছে। সব থেকে দুঃখজনক হলো, শিশুটি জন্মের ৬ মাসের মাথায় পিতা হারা হয়। আর সড়ক দুর্ঘটনায় নিহত সেনা সদস্য রাকিবুল ইসলাম রাব্বি (২২)।

তিনি উপজেলার কুয়াদা বাজার এলাকার সাবেক সেনা সদস্য সোহরাব হোসেনের ছেলে। রাব্বি ঈদের দিন বিকালে বন্ধুর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে যশোর-চুকনগর সড়কের বেগারিতলা নামক স্থানে অপর একটি মোটরসাইকেলের সাথে সন্ধ্যা ৬ টার দিকে দুর্ঘটনার শিকার হন।

দুটি মোটরসাইকেলে থাকা এক নারীসহ তিন জনই আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে রাব্বির মৃত্যু হয়।

ঝাঁপা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক সঞ্জিত কুমার ও মনিরামপুর থানার উপ পরিদর্শক প্রসেনজিৎ মল্লিক নিহতর বিষয় নিশ্চিত করেন। ঈদের দিন পৃথক ঘটনায় দুটি অকাল মৃত্যুতে স্ব স্ব গ্রামে শোক ছায়া নেমে আসে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম