শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে  ছেলেকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ এনে পিতার সংবাদ সম্মেলন

শোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সামনুর মোল্লা সোহান, মামুন খান নামের একজন অসহায় মানুষকে ইয়াবা মামলায় ফাঁসিয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পিতা মশ্বিমনগর গ্রামের আব্দুল মান্নান খান।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে রাজগঞ্জ প্রেসক্লাবে হাজির হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে, তার ছেলেকে ইয়াবা মামলায় ফাঁসানোর বিস্তারিত লিখিতভাবে রাজগঞ্জ প্রেসক্লাবে উপস্থিত সংবাদকর্মীদেরকে জানান তিনি।
ভুক্তভোগী মামুন খানের পিতা আব্দুল মান্নান খান, তার লিখিত অভিযোগে উল্লেখ করেছেন- গত ১৮ ফেব্রুয়ারি-২০২৩, শনিবার বিকালে আমার ছেলে মামুন খান (২৪) ও আমার ছেলের মামা শিমুল খান (৩৬) প্রতিবেশি আব্দুস সামাদের মোটর সাইকেল ভাড়া নিয়ে ঝাঁপা গ্রামের নাছির উদ্দিনের বাড়িতে যায়, তার নিজের একটি মোবাইল ফোন আনতে। এসময় ঝাঁপা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সামনুর মোল্লা সোহান, মামুন খান, শিমুল খান ও আব্দুস সামাদকে ভাড়ায় চালিত মোটর সাইকেলসহ কোনো একপক্ষকে খুশি করতে ওই বাড়ি থেকে, কোনো অভিযোগ ছাড়ায় আটক করে এবং গ্রামবাসির সামনে ব্যাপক মারপিট করে ঝাঁপা ক্যাম্পে নিয়ে যায়। এরপর ১০পিস ইয়াবা ট্যাবলেটসহ, মাদক কারবারি বলে মণিরামপুর থানায় পাঠিয়ে দেয় এবং ওই রাতে ৬ হাজার টাকার বিনিময়ে মোটর সাইকেলসহ চালক আব্দুস সামাদকে থানা থেকে ছেড়ে দেয়। পরে মাদক মামলা দিয়ে মামুন খানকে এবং ফিপট্টিফোর মামলা দিয়ে শিমুল খানকে জেল-হাজতে পাঠায়। বর্তমানে আমার ছেলে মামুন খান জেল হাজতে রয়েছে।
তিনি আরও জানান- ঘটনাটি আমি জানতে পেরে, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু মাদকসহ ধরার বিষয়টি স্থানীয়রা কেউ জানেনা বলে আমি জেনেছি। আমার নিরঅপরাধ ছেলে ও তার মামাকে ছেড়ে দেওয়ার জন্য ওইদিন দারোগাকে অনুরোধ করেছিলাম। তাদের কাছে কোনো মাদকদ্রব্য ছিলো না। আমার ছেলে মাদক কারবারি না। আমাদেরকে অহেতুক হয়রানি করেছে এসআই সামনুর মোল্লা সোহান এবং সমাজে অপরাধীর তালিকায় যুক্ত করেছে। এতে আমরা মান-সম্মান নিয়ে এলাকায় চলাফেরা করতে পারছি না।
আব্দুল মান্নান খান আরও জানান- আমি একজন অসহায় গরীব মানুষ। বিভিন্ন জায়গা থেকে মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করে কোনো রকম বেঁচে আছি। আমি উপরোক্ত বিষয়টি সঠিক তদন্ত করার জন্য সুযোগ্য যশোর জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে মশ্বিমনগর গ্রামের মোঃ হাবিবুর রহমান খান, সাজ্জাদ আলী খান ও সামশের আলী সরদার উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার

যশোরের মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধানবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল ওবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক