বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে মানবাধিকার সুরক্ষা দলের বার্ষিক প্রশাসনিক সভা

হেলাল উদ্দিন : যশোরের মনিরামপুরে নেটজ বাংলাদেশ ও বিএমজেড এর সহায়তায় প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারী ও কিশোরীদের মানবাধিকার উন্নয়নে ইউনিয়ন এবং উপজেলা সিএসও (মানবাধিকার সুরক্ষা দল) এর বার্ষিকী প্রশাসনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে মনিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সভাকক্ষে রিসার্স ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিইব) এর আয়োজনে সাংবাদিক অধ্যাপক আব্বাস উদ্দিনের সভাপতিত্বে উপজেলার ৬টি ইউনিয়ন এবং উপজেলা সিএসও কমিটির বিভিন্ন ক্যাটাগরির সদস্যবৃন্দ ও উপজেলা প্রশাসনের ৪টি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷ উপজেলা প্রশাসনের যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. মৌসুমি আক্তার, সমাজসেবা কর্মকর্তা মো. রোকনুজামান, সাংবাদিক, সমাজসেবক, শিক্ষক, পৌর কাউন্সিলর ও দলিত প্রতিনিধিবৃন্দ এ অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

সভাটি পরিচালনা করেন রিসার্স ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিইব) এর জেলা সমন্বয়কারী ভানু রাণী। অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন- উপজেলা সিএসও কমিটির সাধারন সম্পাদক মাস্টার নজরুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর গীতা কুন্ডু, প্রভাষক হাসিনা আক্তার কাকলী, মাস্টার এবং সাংবাদিক অশোক কুমার বিশ্বাস, সাবেক কাউন্সিলর পারভিন আক্তার প্রমুখ।

মতবিনিময় সভাটি অর্ধদিবস ব্যাপি বাস্তবায়িত হয় এবং সমাজের পিছিয়ে পড়া এবং মানবাধিকার লঙ্ঘনে করনীয় বিষয়ে আলোচনা ও পরামর্শ প্রদান করা হয়৷

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : অতিমাত্রার ভারি বৃষ্টিপাতের কারণে যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহীবিস্তারিত পড়ুন

  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ
  • বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
  • মাথায় বোঝা, কাঁধে সংসার: মনিরামপুরের ৯৬ অঞ্চলের পল্লীবধূদের নিরলস জীবনসংগ্রাম
  • রেলপথের দুই পাশে ১৬০ কেজি দেশি খেজুরের আটি ছড়িয়ে সবুজায়নের উদ্যোগ