মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংস্কার চাইলে আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে : মির্জা ফখরুল

সত্যি সত্যি পরিবর্তন চাইলে, সংস্কার চাইলে আবারও ৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি আয়োজিত শীবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

এর আগে বিএনপির এই নেতা ১৯৭১ সাল থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশের সঠিক ইতিহাসের সারমর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন।

সংস্কার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘সংস্কার বলতে এটুকু বুঝি আমার একটা পরিবর্তন লাগবে। পরিবর্তনটা কী—যেন আমার ভোটটা আমি নিজে দিতে পারি। এটা নিশ্চিত করতে হবে। আর পার্লামেন্টে যেন আমাদের কথাটা আলোচনা হয়। কৃষক যেন ন্যায্য দাম পায়। শ্রমিক যেন ন্যায্য মজুরি পায়। আমরা দিনের শেষে একটু শান্তিতে ঘুমাতে চাই।’

জনগণের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান নাকি আবারও ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৌকায় ফিরে যেতে চান? যদি না চান তাহলে কিন্তু যেমন ৫ আগস্ট ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিলেন, আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে ভোটের অধিকার আদায়ের জন্য, ভাতের অধিকার এবং ন্যায়বিচার পাওয়ার জন্য। সামাজিক মর্যাদা পাওয়ার জন্য।’

বাংলাদেশে সাম্প্রদায়িকতা নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘কেউ যদি বলে এ দেশে সাম্প্রদায়িতা হচ্ছে, এ কথা আমরা মানতে রাজি না। কারণ আমরা সবাই একে অপরের সঙ্গে মিলেমিশে থাকি।’

এসময় বিএনপির জেলা-উপজেলাসহ বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুলবিস্তারিত পড়ুন

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতি
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • ডোপ টেস্টে মিলল মাদক, সাময়িক বরখাস্ত এসপি নিজাম