শুক্রবার, আগস্ট ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে রমজানকে স্বাগত জানিয়ে ভ্রাম্যমান সাংস্কৃতিক অনুষ্ঠান

হেলাল উদ্দিন : যশোরের মনিরামপুর সাংস্কৃতিক সংসদের আয়োজনে ও পরিবেশনায় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মাহে রমজানকে স্বাগত জানিয়ে মনিরামপুর উপজেলা ব্যাপি সকল ধর্মপ্রাণ মুসল্লীদের হৃদয়কে জাগরত করতে উপজেলার গুরুত্বপূর্ণ হাট-বাজারে ভ্রাম্যমানভাবে রমজানের গজল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। মনিরামপুর কেন্দ্রীয় মসজিদ সম্মুখ থেকে এ সাংস্কৃতিক পরিবেশনার শুভ সূচনা হয়।

মনিরামপুর সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা এইচ. এম শামীমের ব্যবস্থাপনায় ও পরিচালক এস. এম হাফিজুর রহমান উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে ভ্রাম্যমান সাংস্কৃতিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সহকারী পরিচালক ইসমাইল হোসেন, শহীদুল ইসলাম শহীদ হারুন অর রশিদ ও গাজী আম্মার হুসাইন।

মাহে রমজানকে স্বাগত জানিয়ে মনিরামপুর সাংস্কৃতিক সংসদের শিল্পীরা অনিন্দ্য সুন্দর রমজানের গজল দর্শকশ্রোতাদের উপহার দেন। পরিবেশনার মধ্যে রমজানের শিক্ষানীয় ক্ষুদ্র ক্ষুদ্র নাট্যাংশ পরিবেশন করেন- মনিরামপুর সাংস্কৃতিক সংসদের নাট্য শিল্পীরা।

অভিনয়ে অংশগ্রহণ করেন- আফরাফুল ইসলাম হাবু, আব্দুল গফুর, এস.এম. হাফিজুর রহমান। গজল পরিবেশন করেন- শিল্পী শহিদুল ইসলাম, মাসুম বিল্লাহ, মেহরাব, শাহীন হোসেন, সাজ্জাদ হুসাইন, আব্দুল আহাদ, মোঃ সাব্বির হোসেন সহ একঝাঁক শিল্পীবৃন্দ।

সংগঠনের উপদেষ্টা এইচ. এম শামীম জানান- মনিরামপুর উপজেলার গুরুত্বপূর্ণ হাটবাজারে এ ভ্রাম্যমান সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিবেশিত হবে রাত নয়টা পর্যন্ত। যেটি চালকিডাঙ্গা বাজারে পরিবেশনার মধ্যদিয়ে শেষ হবে।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের চালক ইউনুস আলী (৪৫)বিস্তারিত পড়ুন

যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক

যশোরের মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের পাঁচকাটিয়া ও পাঁচবাড়িয়া গ্রামের পানিবন্দি এলাকা পরিদর্শনবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডেরবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ