শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের মনিরামপুরে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম সাকিব হোসেন (২১)। মঙ্গলবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। সাকিব হোসেন উপজেলার রোহিতা ইউনিয়নের এড়েন্দা গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

স্থানীয় মাহমুদুল হাসান বলেন- এদিন সন্ধ্যায় বাড়ির পাশে রাস্তার ধারে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন সাকিব। পাশেই একটি ইঁদুরের গর্ত ছিলো। গর্তে ইঁদুর আছে কি না, তা দেখতে হেঁয়ালির ছলে ভেতরে বাঁ হাত ঢুকিয়ে দেন সাকিব। তখন গর্তে থাকা বিষধর সাপ সাকিবের হাতের তর্জনী আঙুলে কামড় বসিয়ে দেয়।

মাহমুদুল হাসান আরও বলেন- দ্রæত স্বজনেরা সাকিবকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে চিকিৎসকেরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

খুলনায় নেওয়ার পথে রাত ১০টার দিকে সাকিবের মৃত্যু হয়।

রোহিতা ইউনিয়ন পরিষদের এড়েন্দা-রাজবাড়িয়া ওয়ার্ডের ইউপি সদস্য আমিন উদ্দিন সাপের কামড়ে মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন- সাকিব সম্পর্কে আমার ভাইপো। সে বাবা-মার একমাত্র ছেলে।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার