বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে সাবেক স্ত্রীকে না পাওয়ার ক্ষোভে হত্যা, স্বামীর স্বীকারোক্তি

যশোরের মণিরামপুরে গৃহবধূ হীরা বেগম (২৮) হত্যার ঘটনায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন দ্বিতীয় স্বামী ইউপি সদস্য ইসলাম গাজী। হীরা বেগমকে না পাওয়ার ক্ষোভ থেকে তাঁকে হত্যা করেছেন বলে আদালতে স্বীকার করেছেন ইসলাম গাজী।

শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে যশোর নিম্ন আদালতের বিচারক আরমান হোসেনের আদালতে তিনি ১৬৪ ধারায় এ স্বীকারোক্তি দেন। এরপর আদালত তাঁকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে শুক্রবার সকালে ইসলাম গাজীর স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করেছে পুলিশ। ঘটনার দিন গত বুধবার বিকেলে মণিরামপুর বাজার থেকে ১০০ টাকায় চাকুটি কেনেন মেম্বর। এরপর রাত ৮ টার দিকে মণিরামপুর-নওয়াপাড়া সড়কের ধারে জয়নগরে জনৈক শফিয়ার রহমানের কলা খেতে হীরা বেগমকে উপর্যুপরি চাকু দিয়ে আঘাত করেন ইসলাম। এ সময় ধাওয়া খেয়ে পালাতে গিয়ে ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে একটি মেহগনী বাগানে চাকু ফেলে পালিয়ে যান তিনি।

পরে রাতেই যশোর শহরের বেজপাড়ায় মামার বাড়ি আত্মগোপন করেন ইসলাম গাজী। হত্যাকাণ্ডের কয়েক ঘন্টা পর বৃহস্পতিবার ভোরে সেখান থেকে র‍্যাবের হাতে গ্রেফতার হন তিনি। এরপর বৃহস্পতিবার রাত ৮টার দিকে ইসলাম গাজীকে মণিরামপুর থানায় সোপর্দ করে র‍্যাব।

এদিকে হীরা বেগম খুনের পরের দিন বৃহস্পতিবার বিকেলে মণিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা নড়াইল সদরের বাগডাঙা গ্রামের আক্তার মোল্লা। সে মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার বিকেলে ইসলাম গাজীকে আদালতে হাজির করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা মণিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারেফ হোসেন বলেন, মণিরামপুরের চাকলা গ্রামের সুমন হোসেনের স্ত্রী হীরা বেগম। স্ত্রী ও ২ সন্তানকে (১ মেয়ে ও ১ ছেলে) বাড়িতে রেখে সুমন নড়াইলে শ্বশুরের এলাকায় ভাঙাড়ি ব্যবসা করতেন। এ সুযোগে স্ত্রী ও ২ সন্তান রেখে হীরার সাথে পরকীয়া করেন মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বর চাকলা গ্রামের ইসলাম গাজী। ৫ মাস আগে সুমনকে তালাক দিয়ে ইসলামকে বিয়ে করেন হীরা। এরপর হীরাকে নিয়ে মণিরামপুর বাজারে ভাড়া বাসায় ওঠেন মেম্বর।

এসআই মোশারেফ বলেন, নিজের ২ সন্তানের মায়ায় ও পরিবারের চাপে ১ মাস আগে ইসলামকে তালাক দেন হীরা। এরপর নড়াইলে বাবার রাড়িতে রেখে তাঁকে আবার আগের স্বামী সুমনের সাথে বিয়ে দেওয়া হয়। সন্তানদের মায়ায় সুমনকে বিয়ে করলেও মেম্বরের ওপর টান থাকে হীরার।

গত সোমবার (৩ অক্টোবর-২০২২) নড়াইল শহরে সুমনের ভাড়া বাড়ি ওঠার নাম দিয়ে বাবার বাড়ি থেকে বেরিয়ে সেখানে না গিয়ে ছোট ছেলে আবু তালেব (৯) সাথে নিয়ে মণিরামপুরে ইসলামের ভাড়া বাড়ি আসেন হীরা। এরপর আবু তালেব অসুস্থ হয়ে পড়লে সোমবার রাতে তাকে মণিরামপুর হাসপাতালে ভর্তি করেন তাঁরা। পরের দিন গত মঙ্গলবার আবু তালেবের বাবা সুমন এসে ছেলেকে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। হীরার সাথে সেখানে যান ইসলাম। এরপর বুধবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ছেলেকে নিয়ে নড়াইলে চলে যান সুমন।

মামলার তদন্ত কর্মকর্তা বলেন, এরমধ্যে ইসলামের সাথে হীরার মোবাইলে যোগাযোগ চলতে থাকে। ঘটনার দিন বুধবার বিকেলে হীরাকে নিয়ে যশোর থেকে মণিরামপুর বাজারে আসেন ইসলাম। এক সুযোগে দোকান থেকে চাকু কিনে সাথে রাখেন মেম্বর। এরপর দুজনে হোটেলে খাবার খেয়ে মণিরামপুরের ভাড়া বাসায় যান। সেখানে কিছুক্ষণ থেকে বুধবার সন্ধ্যার পর হীরা নড়াইলে ফিরতে চাইলে মেম্বর সাথে যেতে চান। মণিরামপুর বাজার থেকে মোটরসাইকেল ভাড়া নিয়ে তাঁরা দুজনে তাতে চড়ে বসেন। পথিমধ্যে জয়নগরে শফিয়ারের কলা খেতের সামনে মোটরসাইকেল থামিয়ে নেমে পড়েন হীরা। মেম্বরকে ছাড়া তিনি একা নড়াইলে যেতে চান। মেম্বর পিছু না ছাড়ায় হীরা আত্মহত্যার হুমকি দেন। একপর্যায়ে মেম্বর হীরাকে মারধর করেন। এ দেখে মোটরসাইকেল চালক চলে যান। তখন ধস্তাধস্তি করতে যেয়ে দুজনে রাস্তার পাশে কলা খেতে নেমে পড়েন। এরপর চাকু বের করে হীরাকে গলায়, বুকে, দু’হাত ও দু’পায়ে একাধিক আঘাত করেন ইসলাম।

মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) গাজী মাহবুবুর রহমান বলেন, চাকু মারার ঘটনা টের পেয়ে আশপাশের লোকজন ইসলামকে ধাওয়া করেন। তাড়া খেয়ে সে কয়েকটি ধান খেত পেরিয়ে একটি মেহগনী বাগানে চাকু ফেলে এরপর যশোরে বেজপাড়ায় আত্মীয়র বাড়িতে আশ্রয় নেয়। পরে সেখান থেকে গ্রেফতার হয় ইসলাম।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোশারেফ হোসেন বলেন, হীরা বেগম নড়াইলে গেলে আর ফিরবে না। সন্তানদের নিয়ে প্রথম স্বামী সুমনের সাথে সংসার করবে এমন ক্ষোভে তাঁকে হত্যা করেছে ইসলাম গাজী।

একই রকম সংবাদ সমূহ

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের প্রদত্ত উপবৃত্তির অর্থবিস্তারিত পড়ুন

মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুরে তাসলিমা খাতুন ময়না (২৩) নামে পাঁচবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত
  • মনিরামপুরে দুদকের বিতর্ক প্রতিযোগিতায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
  • নাগরিক সুবিধাকে অগ্রাধিকার দিয়ে মনিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
  • রাজগঞ্জ-পুলেরহাট-ত্রিমোহিনী সড়কে বেপরোয়া যানবাহন : ঝুঁকিতে শিক্ষার্থী ও পথচারীরা
  • রাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে ধূমপান: কিশোরদের আসক্তি রোধে কার্যকর উদ্যোগের দাবি